ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বুধবার থেকে করোনায় স্থগিত হওয়া পরীক্ষা নেবে জাতীয় বিশ্ববিদ্যালয়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১১:৫২

গত বছরের মার্চ থেকে করোনার কারণে বন্ধ ছিলো সব শিক্ষা প্রতিষ্ঠান। ফলে বন্ধ ছিলো জাতীয় বিশ্বিবদ্যালয়ের সব পরীক্ষা নেয়াও। তবে এখন শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেওয়ায় তারাও স্থগিত হওয়া পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার থেকে শুরু হবে এসব পরীক্ষা।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনার কারণে স্থগিত হওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে ৮ সেপ্টেম্বর শুরু হচ্ছে। ৮ সেপ্টেম্বর ২০১৮ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষা, ১১ সেপ্টেম্বর ডিগ্রি ২য় বর্ষের পরীক্ষা শুরু হবে। এ ছাড়া অন্যান্য প্রফেশনাল পরীক্ষা নির্ধারিত তারিখে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষার সংশোধিত সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) প্রকাশ করা হয়েছে।

এতে আরো বলা হয়, পরীক্ষায় তিন ফুট শারীরিক দূরত্ব বজায় রেখে কেন্দ্রে আসনবিন্যাস করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে। পরীক্ষাসংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করে যথাসময়ে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

প্রীতি / প্রীতি

পবিপ্রবির ছয়টি স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ছিনতাইয়ের শিকার এক শিক্ষার্থী

কুবির নতুন সহকারী প্রক্টর মঞ্জুর হোসেন ও হালিমা আক্তার

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের দোয়া মাহফিল

‎ওয়ালটন হাইটেক শিল্প পরিদর্শনে জাককানইবি শিক্ষার্থীরা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে পাবিপ্রবিতে ছাত্রদলের দোয়া ও মিলাদ

খালেদা জিয়ার নাম থাকায় বদলে যায় বিশ্ববিদ্যালয়ের নকশা

চবির চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশনের নতুন সভাপতি বোরহান, সম্পাদক রাকিব

কুবিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাউসিয়া কমিটির স্বাগত র‍্যালি

জাতীয় স্মৃতিসৌধে শপথ নিলেন গণ বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা

গণ বিশ্ববিদ্যালয়ে বিএমবি বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

পবিপ্রবির বিজয়-২৪ হলে র‍্যাগিং, হাসপাতালে নবীন শিক্ষার্থী

স্কুলছাত্রীকে অপহরণের দায়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ আটক ২