ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

কুবি প্রেসক্লাবের নেতৃত্বে সাজ্জাদ-সিফাত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৬-৯-২০২১ দুপুর ১২:৩৯

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ২০২১-২২ বর্ষের জন্য ৯ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অনুমোদন দেয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজ্জাদ বাসার ও সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন দৈনিক আমাদের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাফায়িত সিফাত। রোববার (৫ সেপ্টেম্বর) রাতে সংগঠনটির বিদায়ী সভাপতি মাহফুজ কিশোর ও সাধারণ সম্পাদক শাহরিয়ার খান নোবেল এ কমিটির অনুমোদন দেন। যৌথভাবে এ কমিটি ঘোষণা করেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের ও সদস্য সচিব নাহিদ ইকবাল। 

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন- সহ-সভাপতি ডেইলি এশিয়ান এইজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি তানভীর আহমেদ রাসেল, যুগ্ম-সম্পাদক সময় টিভির (ইন্টার্ন) রিদওয়ান ইসলাম, অর্থ সম্পাদক বাংলা ভিশনের মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক দৈনিক সকালের সময়ের ইকবাল হাসান, তথ্য ও পাঠাগার সম্পাদক দৈনিক ঢাকা টাইমসের রাকিবুল হাসান। এছাড়াও কার্যকরী সদস্যের দুটি পদে মনোনয়ন পেয়েছেন যথাক্রমে দৈনিক ভোরের দর্পণের কাতিব হাসান মুরাদ ও দৈনিক ভোরের ডাকের সুবর্ণা মোস্তফা। 

উল্লেখ্য, নবগঠিত কার্যনির্বাহী পরিষদ আগামী এক বছর দায়িত্ব পালন করবে। এটি সংগঠনটির তৃতীয় কার্যনির্বাহী পরিষদ। ২০১৮ সালের ৪ এপ্রিল 'সর্বদা সত্যের সন্ধানে' স্লোগান নিয়ে যাত্রা শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব৷

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী