ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

জাবিতে হিজাব দিবসের র‍্যালি ও সিম্পোজিয়াম আগামীকাল


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৪-২-২০২৫ দুপুর ৩:৫২

আন্তর্জাতিক হিজাব দিবস উপলক্ষে বুধবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) 'Hijab: My Right, My Identity' শীর্ষক র‍্যালি ও বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে৷ কুরআন এন্ড কালচারাল স্টাডি ক্লাবের ফিমেল সেকশনের উদ্যোগে এ র‍্যালী ও সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। 

বুধবার (৫ই ফেব্রুয়ারি) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে থেকে র‍্যালি অনুষ্ঠিত হবে৷ পরবর্তীতে দুপুর ৩টায় পুরাতন রেজিস্ট্রার ভবনের সিনেট হলে বিশেষ সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে৷  

সিম্পোজিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ইসলামি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের অধ্যাপক  ড. কামরুল হাসান। অন্যান্য আলোচক হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শামীমা তাসনিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড. মোস্তফা মনজুর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শামীমা নাসরিন জলি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড. মিজানুর রহমান জামি প্রমুখ উপস্থিত থাকবেন। 

আয়োজকরা জানিয়েছেন, সিম্পোজিয়ানে অনলাইন রেজিস্ট্রেশন ফ্রি রাখা হয়েছে। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীকে গিফট দেওয়া হবে।নির্বাচিত কয়েকজনকে হিজাব উপহার দেওয়া হবে।

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য