ধানমন্ডি ৩২-এ বাড়ি ভাঙা চলছে সকালেও
ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িটি আজ (বৃহস্পতিবার) সকালেও ভাঙচুর চালাচ্ছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। সকালে দেখা যায় কেউ কেউ বাড়ির ভেতরে থাকা লোহা জাতীয় সকল জিনিস খুলে নিচ্ছেন, আবার কেউ কেউ ভাঙচুরের দৃশ্য দেখতে ভিড় করেছেন।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বাড়ির ভেতরে দরজা, জানালা, লিফট ইত্যাদি জিনিসপত্র খুলে নিচ্ছেন। বাড়িটির সামনে দাঁড়িয়ে স্লোগানও দিচ্ছেন অনেকে।
ফেসবুকে ঘোষিত বুলডোজার কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রাত ৮টার দিক থেকে ধানমন্ডি ৩২ নম্বরে জড়ো হতে শুরু করেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। রাত ১০টার দিকে বাড়িটিতে আগুন দেওয়া হয়।
এর আগে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়াল অধিবেশনে যোগদানের ঘোষণা দেন। এর প্রতিবাদে ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির ঘোষণা দেয় জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স।
এ ছাড়া সন্ধ্যায় ‘ছাত্র-জনতা আন্দোলন’ নামে ফেসবুকে বিভিন্ন পেজে কর্মসূচির ঘোষণা দিয়ে পোস্ট করা হয়।
একটি পোস্টে বলা হয়, হাজারো ছাত্র-জনতার ওপর গণহত্যা চালিয়ে দিল্লি পালিয়ে গিয়ে সেখান থেকেই খুনি হাসিনার বাংলাদেশবিরোধী অপতৎপরতার প্রতিবাদে ২৪-এর বিপ্লবী ছাত্র-জনতার উদ্যোগে কর্মসূচি পালিত হবে।
আরেক পোস্টে বলা হয়, খুনি আসলে লাইভে, জনতা যাবে ৩২-এ।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ
মডেল মসজিদে ধর্মীয় শিক্ষা-জনসচেতনতায় জোর, প্রকাশিত ব্যবস্থাপনা নীতিমালা
চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টায় ৮ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরের শীর্ষ গ্যাং লিডার আরমান গ্রেপ্তার
সচেতনতা ও প্রতিরোধে কমবে জলাতঙ্কে মৃত্যু : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
বাংলাদেশে জ্বালানি বহনকারী প্লেনকে আকাশসীমায় ঢুকতে দিল না পাকিস্তান
দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের সতর্ক করলো দূতাবাস
উচ্চপর্যায়ের সফর বাংলাদেশ-চীনের সহযোগিতাকে নতুন মাত্রা দিয়েছে
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী