ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

এক ঘণ্টার আল্টিমেটাম ম্যাটস শিক্ষার্থীদের, দাবি না মানলে লং-মার্চ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ১:৫৬

চার দফা দাবি আদায়ে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীরা। এর মধ্যে দাবি পূরণের কোনো ঘোষণা না আসলে সচিবালয়ের স্বাস্থ্য মন্ত্রণালয় অভিমুখে লং-মার্চের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১টা ১০ মিনিটের দিকে এ ঘোষণা দেন সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মোজাহিদুল ইসলাম।

তিনি বলেন, আমরা যৌক্তিক দাবি নিয়ে সকাল থেকে রাজপথে আন্দোলন করছি। এর আগে আমাদের আশ্বাস দিয়েও কোনো ভূমিকা নেয়নি স্বাস্থ্য মন্ত্রণালয়। তাই আমরা শাহবাগ থেকে এক ঘণ্টার আলটিমেটাম দিচ্ছি। এরমধ্যে যদি দাবি আদায়ের কোনো ঘোষণা না আসে, তাহলে ২টা ১০ মিনিটেই আমরা সচিবালয়ের দিকে লংমার্চ শুরু করবো। সেখানে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান নেব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান করবো।

এমএসএম / এমএসএম

৭ নভেম্বর বাংলাদেশের পুনর্জন্ম দিবস: ইসমাইল জবিউল্লাহ

প্রধানমন্ত্রীর সঙ্গে উজবেকিস্তানের প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক

গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা আর ফিরতে পারবেন না

পাবনার নতুন দুই ট্রেনের অনলাইন টিকিট বিক্রি শুরু ১২ নভেম্বর

পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠীর হাতে নিহত ৩১৬

ঢাকায় ভুটানের রাজার জন্মবার্ষিকী উদযাপন

গুমের মামলার তদন্ত শেষ পর্যায়ে : চিফ প্রসিকিউটর

রাজধানীজুড়ে ডিএমপির জোরালো চেকপোস্ট, বাড়ানো হয়েছে নজরদারি

জলবায়ু সম্মেলনে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের রোহিঙ্গাবিষয়ক প্রতিনিধিদের সাক্ষাৎ

স্কুলে ভর্তিতে লটারি শুধু প্রথম শ্রেণিতে, বাকিদের পরীক্ষা

রমজানে ১১ নিত্যপণ্য আমদানিতে ৯০ দিনের ঋণসুবিধা

রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের অর্থনীতির জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে