ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

জাবিতে ভর্তিচ্ছুদের পাশে শিবির-ছাত্রদল


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৩:৪৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে আগত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন ও আবাসনের ব্যবস্থাসহ নানা উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক সংগঠনগুলো।

সরজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠের প্রবেশমুখে সহায়তা কেন্দ্র স্থাপন করে শাখা ছাত্রদল। তার খানিকটা দুরে পরীক্ষার্থী ও অবিভাবকদের জন্য আলাদা আলাদা বুথ স্থাপন করেছে শিবির। বুথগুলোতে ভর্তি সহায়তা কার্যক্রমের অংশ হিসেবে পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছামূলক উপহারস্বরূপ কলম প্রদান করছে। এছাড়াও পরীক্ষার্থীদের জন্য সুপেয় পানির ব্যবস্থাও করেছে তারা। 

শাখা শিবিরের সভাপতি মুহিবুর রহমান বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান যা ছাত্রদের কল্যাণেই কাজ করে থাকে। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে আগত ভর্তি পরীক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করা থেকে শুরু করে আমরা তাদের তথ্য সরবরাহের জন্য সহয়তা কেন্দ্রের ব্যবস্থা করেছি, শিক্ষার্থীদের উপহার হিসেবে  কলম ও পানি দিচ্ছি এবং প্রাথমিক চিকিৎসা সেবার জন্য ফাস্ট এইড রেখেছি। তাছাড়া পরীক্ষার্থীদের যাওয়ার ক্ষেত্রে ইমার্জেন্সি পৌছে দেওয়ার ব্যবস্থা রেখেছি। এছাড়াও পরীক্ষার্থীদের সাথে আসা অবিভাবকদের বিশ্রামের জন্য আলাদা বুথ স্থাপন করা হয়েছে।

ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা সারা বাংলাদেশ থেকে আগত ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা দিতে ক্যাম্পাসে দুটি সহায়তা কেন্দ্র স্থাপন করে। তার একটি হচ্ছে মেহের চত্ত্বরে অন্যটি রসায়ন ভবনের সামনে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা ভর্তিচ্ছু পরীক্ষার্থীদের একটি কলম ও একটি স্কেল উপহার দিচ্ছি। তাছাড়া ক্যাম্পাসে অটোরিকশা না থাকায় দেরীতে আসে শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ছাত্রদলের কর্মীরা মোটর বাইক সার্ভিসের মাধ্যমে পরীক্ষা হলে পৌঁছে দিচ্ছি।

উল্লেখ্য এবছর আড়াই লাখের বেশি ভর্তিচ্ছুর পরীক্ষা চলবে আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ভর্তি পরীক্ষায় প্রতিটি আসনের বিপরীতে ১৪৫টি আবেদন জমা পড়েছে।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত