ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফেসবুকে জাবি শিক্ষার্থী দাবি করে প্রতারণা; অত:পর


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৩:৪৮

এতোদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের  (জাবি)  কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের  শিক্ষার্থী বলে পরিচয় দিয়ে আসতেছিলো সুরাইয়া তাবাসসুম তিশা নামের এক মেয়ে।  বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ডও তৈরি করেছিলো কম্পিউটার থেকে । 

শনিবার (৮ ফেব্রয়ারি) বিকালে বীর প্রতীক তারামন বিবি হল সংলগ্ন টারজান এলাকা থেকে এই মেয়েকে ধরেন বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী।সন্দেহজনক মনে হলে তাকে পরিচয় জিজ্ঞাসা করে তারা।  প্রথম দিকে সে কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের  শিক্ষার্থী বলে দাবি করে। 

হলের নাম জিজ্ঞাসা করার পর বিভিন্ন সময় ভিন্ন নাম বলে। এক সময় বলে প্রীতিলতা অন্য সময় বলে রোকেয়া।  ডিপার্টমেন্টের কোনো শিক্ষকের নাম বলতে পারে না এতে ধারণা করা হয় মেয়েটা মিথ্যা বলতেছে।  ৫৩ ব্যাচের কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থলে এসে যাচাই করে সে তাদের বিভাগের শিক্ষার্থী না। 

বিষয়টি চুড়ান্ত হওয়ার পর তাকে প্রক্টর অফিসে তুলে দেই শিক্ষার্থীরা। মেয়েটি ইসলামনগর একটা বাসায় ভাড়া থাকেন বলে জানা গেছে। এই বিষয়ে জানতে চাইলে সুরাইয়া তাবাসসুম তিশা বলেন, আমি  ভর্তি পরিক্ষা দিয়ে কোথাও চান্স পাইনি। চান্স না পাওয়াতে বাসা থেকে অনেক সমস্যা হয়েছে ।  তারপর আমি বাসায় বলি আমি জাহাঙ্গীরনগর ভর্তি হয়েছি। এখান থেকেই সেকেন্ড টাইম ভর্তি পরিক্ষা দিতেছি। 

কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫৩ ব্যাচের  শিক্ষার্থী বলেন,  আমরা অনেক দিন ধরে একটা ভুয়া ফেসবুক আইডি দেখতেছি।  এই মেয়ে আমাদের বিভাগের শিক্ষার্থী না। আমাদের বিভাগের পরিচয় দিয়ে ক্যাম্পাসে সে ঘুরে। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য