ঢাকা রবিবার, ২ আগস্ট, ২০২৬

স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠকে ম্যাটস শিক্ষার্থীদের ৫ প্রতিনিধি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-২-২০২৫ দুপুর ৪:৫

অনতিবিলম্বে শূন্যপদে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার নিয়োগ, উচ্চশিক্ষার সুযোগসহ চার দফা দাবিতে রাজধানীর শাহবাগে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। শিক্ষার্থীদের পক্ষ থেকে ৫ জন সদস্য বৈঠকে উপস্থিত হয়েছেন।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে তিনটার দিকে ম্যাটস শিক্ষার্থীদের প্রতিনিধিদল বৈঠকের উদ্দেশ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে যান। সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহম্মদ উল্যাহ মানসুর এই তথ্য নিশ্চিত করেছেন।

আহম্মদ উল্যাহ মানসুর বলেন, স্বাস্থ্য উপদেষ্টার আশ্বাসে আমরা ৫ সদস্যের প্রতিনিধিদল স্বাস্থ্য মন্ত্রণালয়ে এসেছি। প্রতিনিধি দলে আমি ছাড়াও মুজাহিদুল ইসলাম, হাসিবুল ইসলাম শান্ত, শামিমুর রহমান সাগর এবং আজহারুল হক রামিম আছেন। আমরা এবার কোনো আশ্বাস নয়, সরাসরি ঘোষণা নিয়েই ঘরে ফিরতে চাই।

এদিকে বৈঠকে বসলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ব্যাপারে অনড় ম্যাটস শিক্ষার্থীরা। 

আরিফুল ইসলাম নামক এক শিক্ষার্থী বলেন, আমরা কোনো আশ্বাস নয়, আজ দাবি আদায় করেই ঘরে ফিরব। অবশ্যই আজকের মধ্যে দাবি পূরণের ঘোষণা দিতে হবে। আর শুধু নিয়োগ নয়, বাকি তিনটি দফার বিষয়েও চূড়ান্ত ঘোষণা দিতে হবে।

এর আগে বিকেল পৌনে ৩টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে আন্দোলনরত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারী ও ছাত্র প্রতিনিধি মুহাম্মদ তুহিন ফারাবী।

এসময় স্বাস্থ্য উপদেষ্টার প্রতিনিধি হিসেবে কথা বলতে চাইলে শিক্ষার্থীদের অনেকে ভুয়া স্লোগান দিতে থাকেন। পরে আন্দোলনরত শিক্ষার্থীদের স্লোগান থামানোর আহ্বান জানান সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়করা। এরপর উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে কথা বলেন তুহিন ফারাবী।

এমএসএম / এমএসএম

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

ফ্যাসিবাদ উৎখাতের পর্ব শেষ, এখন দেশ গড়ার পালা : জহির উদ্দিন স্বপন

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

আধুনিক জীবনযাত্রার প্রভাবে মাতৃদুগ্ধ থেকে বঞ্চিত হচ্ছে অনেক শিশু

প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক

জুলাইয়ের চেতনাকে রাজনৈতিক ফায়দা হাসিলে ব্যবহার করা যাবে না: তথ্যমন্ত্রী

জুলাই শহীদদের ত্যাগ জাতিকে স্মরণ রাখতে হবে: মির্জা ফখরুল

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

হজের ব্যয় অন্তত ৪০ হাজার টাকা কমবে : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর গণপরিবহন ব্যবস্থায় এগোচ্ছে সরকার : হাবিবুর রশিদ