ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আবারও ব্রহ্মপুত্রে নৌডাকাতি


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-২-২০২৫ দুপুর ১:৩৪

কুড়িগ্রামের চিলমারী উপজেলার ব্রহ্মপুত্র নদের চিলমারী-রাজিবপুর নৌ পথে আবারও দিনে দুপুরে নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দল নৌকার যাত্রী ও গরু ব্যবসায়ীর কাছ থেকে কয়েক লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ ব্যবসায়ীদের।

রোববার (৯ ফেব্রুযারি) দুপুরে চিলমারী উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল খেয়া ঘাটের কাছে ব্রহ্মপুত্র নদে এ ঘটনা ঘটে। 

নৌকার মাঝি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, দুপুর ১২টার দিকে রাজিবপুর থেকে ছেড়ে আসা একটি নৌকায় গরু ব্যবসায়ীরা গরু নিয়ে কড়াইবরিশাল খেয়াঘাটের কাছে আসলে ডাকাতরা তাদের উপর হামলা করে। পরে তারা কড়াইবরিশাল খেয়াঘাট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী নৌকায় সাঁতরে উঠলে ডাকাতরা সেখানে আক্রমন করে।

নৌকার মাঝি মোসলেম উদ্দিন বলেন, খেয়া ঘাটের কাছাকাছি গরু ব্যবসায়ীদের নৌকা ছিল। তাঁদেও নৌকায় ডাকাতি করতে এসে আমার নৌকাতেও হানা দেয়। এ সময় ডাকাতেরা কয়েক লক্ষ টাকা কেড়ে নেয়। 

চিলমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাহেদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়া মাত্র আমরা ঘটনাস্থলে গিয়েছি। ততক্ষণে ডাকাতরা পালিয়ে যায়। টাকা লুট হওয়ার বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

এরআগে২৯জানুয়ারি কড়াইবরিশাল এলাকার পশ্চিমে ব্রহ্মপুত্ররনদে  যাত্রীবাহীনৌকায় ডাকাতির ঘটনা ঘটে। তার আগে গত বছরে ২১ ডিসেম্বরচিলমারীর অষ্টমীর চর ইউনিয়নের দুইশো  বিঘা চরের কাছে  কাছে ডাকাতির ঘটনা ঘটে।জানুয়ারী কড়াইব‌রিশাল এলাকার প‌শ্চি‌মে ব্রহ্মপুত্র ন‌দে যাত্রীবাহী নৌকায় ডাকা‌তির ঘটনা ঘ‌টে। ১৬-১৭ জনের ডাকাত  দল দেশীয় অস্ত্রের মুখেনযাত্রীদের জিম্মি করে সর্বোচ্চ কেড়ে নিয়ে চলে যায়। একের পর এক ডাকাতির ঘটনায় যাত্রীদের কাছেএই নৌযাত্রা আতঙ্কে হয়ে উঠেছে। 

এমএসএম / এমএসএম

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি