ঢাকা সোমবার, ২৭ জুলাই, ২০২৬

সিগারেট নিয়ে লিফটে প্রবেশ, বাধা দিলে শিবির ট্যাগ দিয়ে মারতে আসার অভিযোগ


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ১৫-২-২০২৫ দুপুর ৩:৪৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ তাজউদ্দীন আহমদ হলের লিফটে সিগারেট নিয়ে ঢুকতে বাধা দেওয়ায় অগ্রজ ৪৮ ব্যাচের শিক্ষার্থীকে মারধর ও শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ৪৯ ব্যাচের শিক্ষার্থী পারভেজ মোশাররফ জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আছেন।

অভিযোগ পত্র অনুসারে, ১৩ ফেব্রুয়ারি দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ হলের ৪র্থ তলায় লিফট থেকে বের হওয়ার সময় লোক প্রশাসন ৪৮ ব্যাচের শিক্ষার্থী নাইমুর রহমান দুর্জয় দেখতে মাইক্রোবায়োলজি ৪৯ ব্যাচের শিক্ষার্থী পারভেজ মোশাররফ সিগারেট হাতে হলে লিফটে প্রবেশ করছেন। এমতাবস্থায় নাইমুর রহমান তাকে বাধা দিলে পারভেজ গায়ে হাত তুলে মারধর করেন। এক পর্যায়ে দূর্জয়কে বলে তুই শিবির, হলে মধ্যে পেলে তোকে দেখে নিব।

অভিযোগকারী নাইমুর রহমান দুর্জয় বলেন, হলের লিফটে সিগারেট নিয়ে ঢুকা সম্পূর্ণ নিষেধ। এজন্য আমি তাকে সিগারেট হাতে লিফটে যেতে বারণ করলে সে আমাকে মারধর করে। শিবির ট্যাগ দিয়ে হলের ভেতরেই মেরে ফেলার হুমকি দেয়। আমি এখন নিজেকে অনিরাপদ মনে করছি। আমি এঘটনার যথাযথ শাস্তি ও নিরাপত্তা চাই।

তবে, এবিষয়ে অভিযুক্ত পারভেজ মোশাররফের সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো বক্তব্য দেননি।

এবিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহম্মদ বাবর বলেন,  আমি বিষয়টি এইমাত্রই জানলাম। আমি খোঁজ নিয়ে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করব। নতুন বাংলাদেশে ছাত্রলীগ কায়দার রাজনীতি করতে দেওয়া হবেনা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেকোনো অন্যায়ের বিরুদ্ধে অতীতের ন্যায় এখনো জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে। 

এবিষয়ে শহিদ তাজউদ্দীন আহমদ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক লুৎফুল এলাহী বলেন, আমি এমন অভিযোগ শুনেছি। দুদিন অফিস বন্ধ থাকায় আমি এখনো অভিযোগপত্রটি হাতে পাইনি। আমি অভিযোগ পেলে যথোপযুক্ত ব্যবস্থা নেব। এমন ঘটনা কোন অবস্থাতেই কাম্য নয়।

এমএসএম / এমএসএম

১৫ ঘণ্টা ধরে নিখোঁজ জবি সাংবাদিক ইমন

ডিআইইউতে 'ব্লাজা'র নতুন কমিটি, সভাপতি রেজওয়ানা- সম্পাদক মুজাহিদ

‎বৃক্ষনিধনের প্রতিবাদে জাককানইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে মেডিকেল বক্স স্থাপন করল ইসলামী ছাত্র আন্দোলন

কুবি ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ডিবেটিং এসোসিয়েশনের উদ্যোগে বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

শেকৃবির নবীনবরণ অনুষ্ঠান বর্জন করলেন ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

‎উৎপাদনমুখী বিনিয়োগ ও দক্ষ মানবসম্পদ গড়ার বিকল্প নেই: প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত