ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

টিকা নেয়ার পর পার্শ্বপ্রতিক্রিয়া হলে দুশ্চিন্তা নয়


মোসা. শাহানারা খাতুন photo মোসা. শাহানারা খাতুন
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ১২:২৪

কোভিড টিকা শরীরের সাথে একটি কৌশলের আশ্রয় নেয়। টিকা নেয়ার পর শরীর মনে করে সে করোনা ভাইরাসের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। এই টিকা তখন সংক্রমণের সাথে লড়াই করার জন্য আমাদের শরীরের রোগ প্রতিরোধী স্বাভাবিক ব্যবস্থাকে টোকা মেরে জাগিয়ে তোলে।

প্রথম প্রতিক্রিয়া হয় বাহুতে যেখানে টিকাটি দেয়া হয় সে জায়গা ফুলে যায় এবং ব্যথা হয়। কারণ তখন রোগ প্রতিরোধী ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। তখন দেহের বাকি অংশে এর প্রভাব পড়তে পারে এবং দেখা দিতে পারে ফ্লুর মতো উপসর্গ যেমন- জ্বর, ঠাণ্ডা লাগা এবং বমি বমি ভাব। এটা কাজ করে রাসায়নিক ফায়ার এলার্মের মতো। টিকা দেয়ার পর শরীরের ভেতরে কিছু রাসায়নিক প্রবাহিত হতে শুরু করে, যা দেহকে সতর্ক করে দেয় বলে যে কোথাও সমস্যা দেখা দিয়েছে। জ্বালা যন্ত্রণাময় সাড়া দেয়ার কারণে এ রকম হয়- এ কথা বললেন এলেনর রাইলি, যিনি এডিনবরা বিশ্ববিদ্যালয়ে রোগ প্রতিরোধী ব্যবস্থা ও সংক্রামক রোগ বিভাগের শিক্ষক।

প্রফেসর রাইলি বলেন, এটা রোগ প্রতিরোধী ব্যবস্থাকে প্রস্তুত করে তোলে এবং আপনার বাহুর চারপাশে যেসব টিস্যু আছে সেগুলোয় রোগ প্রতিরোধী কিছু সেল প্রেরণ করে। সেখানে আসলে কী হচ্ছে সেটা খুঁজে বের করতেই এসব সেল পাঠানো হয়। এসব রাসায়নিকের কারণে আমরা অল্প কিছু সময়ের জন্য অসুস্থ বোধ করতে পারি।

কিছু মানুষের পার্শ্ব প্রতিক্রিয়া কেন বেশি হয়- ‍এ ‍জবাবে প্রফেসর রাইলি লেন, একেকজন মানুষের শরীরে একেক রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে। ব্যক্তিভেদে এর তারতম্যও খুব বেশি হতে পারে। কেউ হয়তো কোনোকিছুই লক্ষ্য করবে না, কেউ দুর্বল বোধ করবে। কিন্তু কাজে যেতে পারবেন, আর বাকিদের হয়তো বিছানায় শুয়ে থাকার দরকার হতে পারে। আপনার বয়স যত বেশি হবে, পার্শ্ব প্রতিক্রিয়াও হবে তত কম। যাদের বয়স ৭০ বছরের উপরে তাদের কোনো ধরনেরই পার্শ্ব প্রতিক্রিয়া হবে না।

জামান / জামান

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৭২

ডেঙ্গুতে একদিনে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪৩

হাম উপসর্গে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৯২

ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৯৫৪

ডেঙ্গুতে আক্রান্ত এক লাখ ছাড়াল

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই

অক্টোবরের প্রথম সপ্তাহেই ডেঙ্গুতে প্রাণ গেল ৪৯ জনের

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮৬০

আজও ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ১৯৯৬

ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৮৯

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে মৃত্যু ছাড়ালো ১১০০

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২