ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

ইসরায়েলে তিন বাসে বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১-২-২০২৫ দুপুর ১০:১৬
বিস্ফোরণে বাস পুড়ে গেছে
বিস্ফোরণে বাস পুড়ে গেছে

ইসরায়েলের বাত ইয়াম শহরের কেন্দ্রস্থলে তিনটি বাসে বোমা বিস্ফোরণ হয়েছে। বৃহস্পতি (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ নিশ্চিত করেছে। খবর এনডিটিভির। 

 

তবে বিস্ফোরণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি বলে স্থানীয় কর্মকর্তারা নিশ্চিত করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ এই বিস্ফোরণের জন্য ফিলিস্তিনি সন্ত্রাসী সংস্থাকে দায়ী করেছেন।

 

এ ঘটনার পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপত্তা বৈঠক ডেকেছেন। 

এক বিবৃতিতে পুলিশ বলেছে, প্রাথমিক রিপোর্টে ধারণা করা হচ্ছে এটি সন্ত্রাসী হামলা। একাধিক রিপোর্টে জানা গেছে বাত ইয়ামের বিভিন্ন বাসে বিস্ফোরণ হয়েছে। 

 

দেশটির পুলিশের একজন মুখপাত্র বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, তিনটি বাসে বিস্ফোরণ হয়েছে এবং দুইটি বাসের বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। সন্দেহভাজনকারীদের ধরতে বিশাল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সন্দেহজনক কোনোকিছু মনে হলেই পরীক্ষা করছে। সন্দেহজনক বস্তু ও এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে বাসিন্দাদের। 

বাত ইয়ামের মেয়র এক ভিডিও বিবৃতিতে বলেছেন, এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

আবিদ রহমান / আবিদ রহমান

হুথিদের হামলা ঠেকাতে সৌদি যুদ্ধবিমানে জ্বালানি সহায়তা দেবে যুক্তরাজ্য

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি