বিল বকেয়া, সম্প্রচার বন্ধ এসএটিভি ও চ্যানেল নাইনের
স্যাটেলাইটের বকেয়া বিল পরিশোধ না করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল এসএটিভি ও চ্যানেল নাইনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে আজ দুপুর দেড়টার মধ্যে এসএটিভি চালু হবে। আর আগামী রোববার চ্যানেল নাইন পুনরায় চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।
শুক্রবার (২১ মে) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের (বিএসসিএল) চেয়ারম্যান শাহজাহান মাহমুদ ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি ঢাকা পোস্টকে বলেন, বিদ্যুৎ বিল বাকি থাকলে যেমন লাইন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, ঠিক তেমনি আমাদেরও পদ্ধতি আছে। গতকাল (বৃহস্পতিবার) রাত থেকে এ দুটি টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, দুই টেলিভিশনের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। হয়ত আধা ঘণ্টা-এক ঘণ্টার মধ্যে এসএ টিভি চালু হয়ে যাবে। রোববারে চ্যানেল নাইন চালু হতে পারে।কত টাকা বকেয়া আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা বলা যাবে না। খুব অল্প পরিমাণ টাকা বকেয়া ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক এসএটিভির একজন প্রতিবেদক জানান, ভুল বোঝাবুঝির কারণে এমনটি হয়েছে। গতকাল রাত থেকে সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়েছে। তবে খুব শিগগিরই চালু হবে।
তিনি জানান, শুধু এসএটিভি নয়, রাতে আরও কয়েকটি টেলিভিশনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অনেকে রাতেই বিল পরিশোধ করেছে।
রিয়াদ / রিয়াদ
মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড
আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন
দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ
যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১
শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’
প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক
হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০
কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু
ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে
সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল
শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ