ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

৭ অক্টোবর থেকে জবিতে সশরীরে পরীক্ষা


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৭-৯-২০২১ দুপুর ৩:৩৭

৭ অক্টোবর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিভিন্ন বর্ষের আটকে থাকা সেমিস্টার ফাইনাল পরীক্ষাসহ অন্যান্য পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে সশরীরে পরীক্ষা নেয়া না গেলে ঘোষিত তারিখ হতে অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্তও গৃহীত হয়েছে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও চেয়ারম্যানদের নিয়ে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। দৈনিক সকালের সময়কে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী।

তিনি বলেন, আজকের সভায় ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা গ্রহোনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। যদি কোনো কারণে সশরীরে না নেয়া যায় তবে অনলাইনে পরীক্ষা গ্রহণের অপশনও রাখা হয়েছে। শিক্ষার্থীদের চার সপ্তাহ সময় দেয়ার কথা বলা হয়েছিল। সেজন্যই চার সপ্তাহ সময় দেয়া হয়েছে, যাতে স্বাস্থ্যবিধি মেইনন্টেইন নিশ্চিত করা যায় এবং তার প্রস্তুতি গ্রহণ করা যায়।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট অনুষদ এবং ইনস্টিটিউটের চেয়ারম্যান ও পরিচালকগণ তাদের নিজ নিজ অনুষদের অন্তর্ভুক্ত বিভাগের চেয়ারম্যানদের সাথে মিটিং করে অনুষদ পর্যায়ে সমন্বয় করবেন। তারা আলোচনা করবেন নিজেদের মধ্যে কিভাবে সুশৃংখলভাবে পদক্ষেপগুলো নেয়া যায় সে ব্যাপারে। এটা তারা অক্টোবরের ৭ তারিখের মধ্যেই করবেন। স্বাস্থ্যবিধি মেনে সশরীরে পরীক্ষা নেয়া হবে। তা সম্ভব না হলে অনলাইনে হবে। শিক্ষার্থীদের টিকা সংক্রান্ত জরিপ হচ্ছে, কে কে নিয়েছে, কে কে বাদ আছে। সেসব বিষয়ও আগে নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের সেন্টিমেন্টের দিকেও নজর দেয়া হবে।

এর আগে গত ১৩ জুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলে আগস্ট থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হলেও করোনা পরিস্থিতির কারণে পরে তা স্থগিত করা হয়। পরবর্তীতে অনলাইনে পরীক্ষা গ্রহণের জন্য নীতিমালা তৈরি করতে একটি কমিটি গঠন করা হয়। কমিটির তৈরি নীতিমালা গত ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫৫তম একাডেমিক কাউন্সিলের মিটিংয়ে চূড়ান্ত করা হয় এবং তা গত ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় পাস হয়।

এমএসএম / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে