ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

আফগানিস্তানে শিলাবৃষ্টিতে নিহত ২৯


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১১:২২

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ফারাহ ও কান্দাহার প্রদেশে শিলা এবং ভারি বৃষ্টিপাতের কারণে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
দেশটির পশ্চিম ফারাহ প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রধান মোহাম্মদ ইসরাইল সায়ার বলেছেন, শিলাবৃষ্টি ও ভারি বর্ষণের কারণে প্রদেশের বিভিন্ন স্থানে অন্তত ২১ জনের প্রাণহানি ঘটেছে। এছাড়া এতে আহত হয়েছেন আরও ছয়জন। এছাড়া কান্দাহার প্রদেশের স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রদেশের কয়েকটি স্থানে ভারি বর্ষণের কারণে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, কয়েক দশক ধরে যুদ্ধের পর বিশ্বের দরিদ্রতম দেশগুলোর মধ্যে, আফগানিস্তান বিশেষ করে জলবায়ু পরিবর্তনের প্রভাবের মুখোমুখি বেশি হচ্ছে। এটি জলবায়ু পরিবর্তনের জন্য ষষ্ঠ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশ হিসাবে স্থান পেয়েছে।
২০২৩ সালে জাতিসংঘের উন্নয়ন সংস্থার আফগানিস্তানের প্রতিনিধি স্টিফেন রড্রিকেস বলেছিলেন, খরা, বন্যা, ভূমির অবক্ষয় এবং কৃষি উৎপাদনশীলতা হ্রাসই প্রধান হুমকি।
গত বছরের মে মাসে আকস্মিক বন্যায় আফগানিস্তানে শত শত মানুষ মারা যায় এবং কৃষিজমি ডুবে যায়। দেশটিতে ৮০ শতাংশ মানুষই কৃষিকাজের ওপর নির্ভরশীল।

 

Aminur / Aminur

ইমরান খানের মুক্তির দাবিতে পাকিস্তানে বিক্ষোভের ডাক

জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশন শুরু

ইয়েমেনি বাহিনীর ওপর ব্যাপক ড্রোন হামলা হুথিদের

বিশ্ববাজারে দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন তেলের দাম

বিশ্ব সংকটের উত্তাপ নিয়ে শুরু হচ্ছে জাতিসংঘ অধিবেশন

দোকানেও যাওয়া যাবে না, ইরানিদের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ

ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনের কার্যক্রম পুনরায় চালু সৌদি

সাংবাদিকদের সঙ্গে দ্বন্দ্বের জেরে ‘ট্রাম্প টিভি’ চালু যুক্তরাষ্ট্রে

মক্কা প্রতিরক্ষা জোট নিয়ে নিউইয়র্কে সৌদি-পাকিস্তানের বৈঠক

যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিলেন ইরানের প্রেসিডেন্ট

টেলি যোগাযোগ বিভ্রাট : যুক্তরাষ্ট্রে বিলম্বিত-বাতিল প্রায় ৭ হাজার ফ্লাইট

ইয়েমেনে চলছে তীব্র লড়াই, দুদিনে নিহত ১৫০ জনের বেশি

হুথিদের দমনে মার্কিন বাহিনীর অভিযান শেষ মুহূর্তে থামালেন ট্রাম্প