সিওয়াইবি জাবি শাখার নতুন সভাপতি তাজমুল, সম্পাদক হুসনী মোবারক
ভোক্তা অধিকার সংগঠন 'কনশাস কনজ্যুমার্স সোসাইটি' (সিসিএস) এর যুব শাখা 'কনজ্যুমার ইয়ুথ বাংলাদেশ' (সিওয়াইবি) এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) গণিত বিভাগের শিক্ষার্থী জি.এম. তাজমুল হোসাইনকে সভাপতি এবং প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী হুসনী মোবারককে সাধারণ সম্পাদক করে আগামী এক বছরের জন্য ২৮ সদস্যের কমিটির অনুমোদন দেন সিওয়াইবি'এর সভাপতি মো. রিয়াজ এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসাইন।
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি হিসেবে আবু রায়হান, শাহাদাত হোসেন। যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকা সুচি, সানজিদা জিম, হারুন অর রশিদ, খায়ের মাহমুদ। সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তাহজিবুল হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মো: সুমন আলী। কোষাধ্যক্ষ পদে তানভিরুল ইসলাম, শাহানা আক্তার। দপ্তর সম্পাদক আরিফুর কবির, সহ-দপ্তর সম্পাদক মেহনাজ মোহনা।
এছাড়াও ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন শরফুজ্জামান সাজ্জাদ, সহ-ছাত্রকল্যাণ সম্পাদক হয়েছেন মোঃ তৌফিকুর রহমান। মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হিসেবে মাজাহিদুল ইসলাম মাহির, সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক হয়েছেন মিজানুর রহমান। তথ্যপ্রযুক্তি ও লজিস্টিক সম্পাদক হয়েছেন মোঃ আশরাফুল ইসলাম প্রধান, সহ-তথ্যপ্রযুক্তি ও লজিস্টিক সম্পাদক হিসেবে মোঃ মনোয়ার হোসেন। নির্বাহী সদস্য হিসেবে আছেন এস. এম. আবদুল্লাহ আল আমিন, মোঃ ইকবাল হোসেন, নাইম হাসান ওভি, মিফতাহুল বারাত, মোঃ শাহাদাত হোসেন, মোঃ রাজেস বিন আকরামুল, মো: সোহরাব হোসেন, মোহাম্মদ হাফিজুর রহমান।
উল্লেখ্য, বেসরকারী ভোক্তা অধিকার সংস্থা কনশাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) ২০১৩ সাল থেকে দেশে খাদ্যে ভেজাল প্রতিরোধ ও ভোক্তা অধিকার রক্ষায় সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটি বাংলাদেশের ৩৩৫টি থানা, ৬১টি জেলা ও ৫১টি বড় শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ১২ হাজার স্বেচ্ছাসেবী নিয়ে সক্রিয় ভূমিকা রাখছে।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?