ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিলো অস্ট্রেলিয়া


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৮-২-২০২৫ দুপুর ৩:৪৪

আগামীকাল শনিবার (১ মার্চ) থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে পবিত্র রমজান মাস। দেশটি আজ শুক্রবার আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দিয়েছে।সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, অস্ট্রেলিয়া জানিয়েছে, আজ ২৮ ফেব্রুয়ারি দেশটিতে শাবান মাস শেষ হয়েছে। ফলে কাল থেকে শুরু হবে পবিত্র ও মহিমান্বিত মাস রমজান।

ঘোষণাটি দিয়েছেন অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ। তিনি অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল, ফেডারেল কাউন্সিল অব ইমামস এবং কাউন্সিল অব ফতোয়া অ্যান্ড শরিয়ার সঙ্গে সমন্বয় করে পবিত্র এ মাস শুরুর ঘোষণা দিয়েছেন।

ভৌগলিক অবস্থান এবং টাইম জোনের কারণে, চন্দ্রপঞ্জিকার হিসাব-নিকাশ করে পৃথিবীর অন্যান্য দেশের আগে রমজান মাস শুরুর ঘোষণা দিতে পারে।

গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহামেদ ফতোয়া কাউন্সিলের সঙ্গে আলোচনা করে জানিয়েছেন, সিডনি শহরে রমজানের চাঁদটি অস্ত যাবে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিটে। এতে সূর্যাস্তের পরও সেখানে চাঁদটি আকাশে ১২ মিনিট পর্যন্ত দেখা যাবে।অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি ৭টা ৮ মিনিটে অস্ত যাবে। সেখানে সূর্যাস্তের পর চাঁদটি আকাশে আরও ১৬ মিনিট অবস্থান করবে। এতে খুব সহজেই চাঁদটি দেখা যাবে।

রমজান মাস শুরু হওয়ার ঘোষণা দেওয়ায় আজ শুক্রবার রাতে দেশটির সবগুলো মসজিদে তারাবির নামাজ পড়া হবে।

এদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ রজমানের চাঁদ অনুসন্ধান করা হবে। ইসলামের জন্মভূমি পবিত্র মক্কায় স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পর থেকে চাঁদ দেখার চেষ্টা শুরু হবে।

সূত্র: গালফ নিউজ

এমএসএম / এমএসএম

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ