জাককানইবিতে গবেষণা পত্রিকা 'Research Journal of Folklore'-এর যাত্রা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের উদ্যোগে 'ফোকলোর গবেষণা পত্রিকা' (Research Journal of Folklore)-এর যাত্রা শুরু হয়েছে। আজ মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) পত্রিকাটির প্রথম ভলিউম ডিসেম্বর-২০২০ প্রকাশিত হয়েছে। আজ সকালে জার্নালটির সম্পাদনা পর্ষদের প্রধান উপাচার্য অধ্যাপক ড. এএইচএম মোস্তাফিজুর রহমান মোড়ক উন্মোচন করেন এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. জালাল উদ্দীন। সীমিত পরিসরের এই আয়োজনে আরো উপস্থিত ছিলেন- সম্পাদনা পর্ষদের সদস্য মো. বাকীবিল্লাহ (সাকার মুস্তাফা), ড. মো. সাইফুল ইসলাম এবং ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ। এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন- মো. অলিউল্লাহ, মো. রিয়াজুল ইসলাম, আসাদুজ্জামান নিউটন এবং কাহারুল ইসলাম।
সম্পাদনা পর্ষদের সদস্য ড. মোহাম্মদ মেহেদী উল্লাহ বলেন, ফোকলোর গবেষণায় নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে জার্নালটি ভূমিকা রাখবে। ফোকলোর তত্ত্ব, নগর ফোকলোর, ক্ষেত্র সমীক্ষণসহ নানামাত্রিক ব্যতিক্রমী ও মৌলিক গবেষণাপ্রবন্ধ প্রথম সংখ্যাটিকে ঋদ্ধ করেছে। আশা করি আমাদের প্রচেষ্টা ধারাবাহিকভাবে বজায় থাকবে।
জার্নালটির প্রথম সংখ্যায় দেশ-বিদেশের ২৩ জন গবেষকের ফোকলোর বিষয়ক গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। জার্নালের সম্পাদক মো. বাকীবিল্লাহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, করোনাকালীন সংকটের জন্য জার্নালটি কিছুটা দেরিতে প্রকাশিত হলেও আমরা গুরুত্ব দিয়েছি কোয়ালিটি যেন ঠিকঠাক মেইনটেইন হয়। আশা করি ফোকলোর গবেষণা পত্রিকা বাংলাদেশের লোকসাহিত্য চর্চার ধারাকে বৈশ্বিক প্রেক্ষাপটে মেলে ধরতে সক্ষম হবে।
এমএসএম / জামান
ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু
মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ
গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার
গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল
গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়
বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা