করোনায় আরো ৫৬ জনের মৃত্যু
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো ৫৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ২৬ হাজার ৬৮৪ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ১৯ হাজার ৮০৫ জনে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৫৬৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৪ লাখ ৬০ হাজার ৭৫৪ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৭৯৯টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১৪০টি, জিন এক্সপার্ট ৫৫টি, র্যাপিড অ্যান্টিজেন ৬০৪টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২৭ হাজার ৪৬৬টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২৭ হাজার ২৩৩টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৯১ লাখ ১৮ হাজার ৮৪৩টি।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৯ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬৭ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ১১ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৬ শতাংশ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৪ ঘণ্টায় মৃত ৫৬ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ২০ জন, চট্টগ্রাম বিভাগে ১৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন, খুলনা বিভাগে ৬ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন, রংপুর বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ১ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৪৩ জন, বেসরকারি হাসপাতালে ১১ জন এবং বাড়িতে ১ জন মারা যান।
মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২০ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ১১ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে নয় জন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ছয় জন এবং ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন রয়েছেন।
এতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৭৬৯ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন এক হাজার ৯৬২ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৭০ হাজার ৮৮০ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ১৮ হাজার ৬৫৪ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৫২ হাজার ২৬৬ জন।
এমএসএম / জামান
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ