ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেছেন। এ সময় তিনি একটি নিম গাছের চারা রোপণ করেন। রবিবার (১৮ অক্টোবর) সাভার সেনানিবাস থেকে ঢাকায় ফেরার পথে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ঢাকার প্রবেশপথ ঢাকা-আরিচা মহাসড়কের পাশে দীর্ঘদিনের আবর্জনার ভাগাড় এখন দৃষ্টিনন্দন সবুজ বাগান। প্রায় ১০ হাজার টন বর্জ্য অপসারণ করে সেখানে রোপণ করা হয়েছে সাড়ে ছয় হাজারেরও বেশি গাছের চারা। শুধু সবুজায়ন নয়, সৌর প্যানেল ও বায়ু টারবাইনের মাধ্যমে নবায়নযোগ্য বিদ্যুৎ ব্যবহারের উদ্যোগও নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান আমিনবাজারে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি গাছের চারা রোপণ করেন। এর মধ্য দিয়ে তিনি মহাসড়কের দুই পাশে সবুজায়ন ও সৌন্দর্যবর্ধন কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সংসদ সদস্য আমানউল্লাহ আমান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
এর আগে দিনের শুরুতে প্রধানমন্ত্রী সাভার সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি ব্যাটালিয়ন ও রেজিমেন্টকে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে যোগ দেন।
এমএসএম / এমএসএম
ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক
২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ
ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত
সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী
উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির
২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু
পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন
দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান
সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ