ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

আগামী সপ্তাহে প্রকাশ করা হবে জবির ডি ইউনিটের ফলাফল


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৩-৩-২০২৫ বিকাল ৫:২

আগামী সপ্তাহে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 'ডি' ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে। 

সোমবার ( ৩ মার্চ ) বিষয়টি নিশ্চিত করেছেন সামাজিক বিজ্ঞান অনুষদের দিন অধ্যাপক ড. সানজিদা ফারহানা। 

অধ্যাপক সানজিদা বলেন, আমাদের কিছু টেকনিক্যাল কাজ বাকি আছে। ওরা (টেকনিশিয়ান) সময় দিতে পারছে না, শিডিউল পাচ্ছি না। আমরা রেডিই ছিলাম। আগামী সপ্তাহে ফলাফল প্রকাশ করা হবে। 

ফলাফল সম্পর্কে কথা বলতে গিয়ে অধ্যাপক গিয়াস উদ্দিন বলেন, ফল প্রকাশের জন্য আমারা কাজ করছি। ডি ইউনিটের ফলাফল আগামী শুক্র অথবা শনিবারে প্রকাশ করা হবে। বি এবং সি ইউনিটের ফল প্রকাশ করা হবে আগামী ২০ মার্চের মধ্যে। আমাদের যেহেতু লিখিত পরীক্ষা ছিলো এজন্য খাতা দেখতে একটু সময় লাগছে। শুধুমাত্র বহু নির্বাচনী থাকলে আরো আগেই রেজাল্ট প্রকাশ করা হতো।

গত ৩১ জানুয়ারি ই-ইউনিটের (চারুকলা অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং ১৫ ফেব্রুয়ারি এ অনুষদের ফল প্রকাশ করা হয়। এছাড়া ১৪ ফেব্রুয়ারি ডি-ইউনিট (সামাজিক বিজ্ঞান অনুষদ), ১৫ ফেব্রুয়ারি বি-ইউনিট (কলা ও আইন অনুষদ), ২২ ফেব্রুয়ারি এ-ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) এবং ২৮ ফেব্রুয়ারি সি ’ ইউনিটের ( বিজনেস স্টাডিজ অনুষদ) পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত