নির্বাচন উপলক্ষে ঢাবি বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ফলে বুধবার ও বৃহস্পতিবার—টানা দুই দিন একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের নিয়মিত কার্যক্রম পুনরায় শুরু হওয়ার কথা রয়েছে।
তবে এই ছুটি ঘোষণাকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশেষ করে যেসব বিভাগে সেমিস্টার ফাইনাল ও ক্লাস পরীক্ষা চলমান, সেসব বিভাগের শিক্ষার্থীরা ভোট দিতে নিজ নিজ এলাকায় ফেরার বিষয়ে চরম দ্বিধায় পড়েছেন। অনেক শিক্ষার্থীর অভিযোগ, ছুটির ঘোষণা আরও আগে দেওয়া হলে তাদের জন্য পরিকল্পনা করা সহজ হতো।
এ বিষয়ে দর্শন বিভাগের ২০২৪–২০২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন,
“নির্বাচন উপলক্ষে ঢাবি কর্তৃপক্ষ মাত্র ১১ ও ১২ তারিখ—এই দুই দিনের ছুটি ঘোষণা করেছে, যা সত্যিই হতাশাজনক। আমাদের অনেকের বাড়ি দূরে হওয়ায় যাতায়াতেই একদিন সময় লেগে যায়। এতে সঠিকভাবে ভোট দেওয়াই কঠিন হয়ে পড়ে।”
তিনি আরও বলেন,
“গত শুক্রবার শাহবাগ এলাকায় যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে—গুলি ও সাউন্ড গ্রেনেডের শব্দ—তা শিক্ষার্থীদের মধ্যে ভীতি ও অনিশ্চয়তা তৈরি করেছে। এমন পরিবেশে স্বাভাবিকভাবে পড়াশোনা করা কিংবা মানসিকভাবে সুস্থ থাকা সম্ভব নয়। শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক স্বস্তির কথা বিবেচনা করে দ্রুত একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে বাড়ি যাওয়ার সুযোগ করে দেওয়া উচিত।”
এদিকে শিক্ষার্থীদের একটি অংশ মনে করছে, নির্বাচনকালীন সময় ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষের উচিত ছিল আরও বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়া।
আরমান / আরমান
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?