ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ভূমিকম্পে প্রভাব ফেলে সূর্যের তাপ : গবেষণা


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৩-২০২৫ দুপুর ১০:৫৭

ভূমিকম্পের ক্ষেত্রে সূর্যের তাপ প্রভাবক হিসেবে কাজ করে বলে জানা গেছে সাম্প্রতিক এক গবেষণায়। জাপানের সুকুবা বিশ্ববিদ্যালয়ের অধীন সংস্থা ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যাডভান্সড ইন্ডাস্ট্রিয়াল সায়েন্স অ্যান্ড টেকনোলজি’র বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
গবেষক দলের অন্যতম সদস্য ম্যাথিউস হেনরিক জাঙ্কুয়েইরা সালদানহা মঙ্গলবার আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ক্যাওসকে এ প্রসঙ্গে বলেন, সূর্যের তাপের সঙ্গে পৃথিবীর পরিবেশগত তাপমাত্রা সরাসরি যুক্ত; আর তাপমাত্রার হ্রাস-বৃদ্ধির জেরে ভূপৃষ্ঠের মধ্যকার শিলার আয়তন এবং ভূগর্ভস্থ পানির ওপর প্রভাব পড়ে।
বছরের পর বছর ধরে এই প্রভাবের জেরে ধীরে ধীরে ভঙ্গুর হতে থাকে শিলাস্তর, অনেক সময় ফাটলও ধরে তাতে। আবার ভূগর্ভস্থ টেকটোনিক প্লেটের ওপর যে স্বাভাবিক চাপ, তাতে পরিবর্তন আনে বৃষ্টিপাত ও তুষার গলে যাওয়ার ব্যাপারটি।
“এসব পরিবর্তন হয়তো ভূমিকম্পের জন্য সরাসরি দায়ী নয়, তবে ভূমিকম্পের ক্ষেত্রে এগুলো প্রভাবক হিসেবে কাজ করে,” ক্যাওসকে বলেন সালদানহা।
সুকুবা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা গাণিতিক মডেলের ভিত্তিতে ভূমিকম্পের তথ্য, সৌর কার্যকলাপ এবং ভূপৃষ্ঠের তাপমাত্রা বিশ্লেষণ করে দেখেছেন, ভূপৃষ্ঠের তাপমাত্রা গভীরভাবে পর্যবেক্ষণ করা হলে অনেক সময় ভূমিকম্প বিষয়ক পূর্বাভাস জানা সম্ভব। বিশেষ করে ভূপৃষ্ঠের অগভীর স্তরে যেসব ভূমিকম্প হয়, সেগুলোর ক্ষেত্রে।
“সৌরতাপ এবং পানি ভূপৃষ্ঠের উপরের স্তরকে প্রভাবিত করে। গবেষণায় এ পর্যন্ত আমরা যা জেনেছি, তা বেশ উত্তেজনাপূর্ণ। ঠিক কোন কোন কারণে ভূমিকম্প ঘটে, তার বৈজ্ঞানিক অনুসন্ধানে আমাদের গবেষণা থেকে প্রাপ্ত ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশা করছি।”
সূত্র : আনাদোলু এজেন্সি

 

Aminur / Aminur

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ