ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আজ বিশ্ব ফিজিওথেরাপি দিবস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২১ সকাল ৯:৩৬

আজ ৮ সেপ্টেম্বর, ‘বিশ্ব ফিজিওথেরাপি দিবস’। বিশ্বের ১২১টি দেশে একযোগে এই দিনে ফিজিওথেরাপি দিবস পালন করা হয়। প্রতিটি দেশে এবার ২৫তম বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত হচ্ছে।

দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে- ‘লং কোভিড এবং পুনর্বাসন’। করোনাভাইরাসের কারণে বিগত দেড় বছরের বেশি সময় ধরে আমরা এক গভীর সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, এর দরুণ সামাজিক ও অর্থনীতি খাতে নেতিবাচক প্রভাব পড়ছে।

১৯৫১ সালের ৮ সেপ্টেম্বরে ‘ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি’ তাদের যাত্রা শুরু করে। ধীরে ধীরে তা আন্তর্জাতিক বিস্তৃতি লাভ করে এবং বিভিন্ন দেশে তাদের সদস্য হিসেবে ফিজিওথেরাপি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত সংস্থার পাশে থেকে পেশার উন্নয়নে সক্রিয় হয়ে আছে। ১৯৯৬ সালে ওয়ার্ল্ড কনফেডারেশন ফর ফিজিকাল থেরাপি ৮ সেপ্টেম্বরকে বিশ্ব ফিজিওথেরাপি দিবস হিসেবে ঘোষণা করে। বাংলাদেশ ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশন (বিপিএ) ২০০৭ সাল থেকে প্রতিবছর এ দিবসটি পালন করে আসেছে।

শরীরকে সুস্থ রাখার জন্য ফিজিওথেরাপির গুরুত্ব অনেক। বলা হয়ে থাকে অনেক রোগের আসল মেডিসিন এই থেরাপি। অনেক সময় সঠিক ফিজিও থেরাপি দেয়া হলে অস্ত্রোপচারও লাগে না।

অর্থোপেডিক্স, কার্ডিও পালমোনারি, নিউরোলজি, নিউরো সার্জারি, গাইনোকলজির মতো বহু রোগের ক্ষেত্রে ফিজিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ফিজিওথেরাপি চিকিৎসা আন্তর্জাতিকভাবে স্বীকৃত স্বতন্ত্র চিকিৎসা পদ্ধতি। একজন ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর বাত-ব্যথা বা আঘাতজনিত ব্যথার মতো স্বাস্থ্যসমস্যা নির্ণয় করে পরিপূর্ণ চিকিৎসাসেবা দেন।

উল্লেখ্য, ফিজিও (শারীরিক) ও থেরাপি (চিকিৎসা)- এ দুইটি শব্দ থেকে এসেছে ফিজিওথেরাপি (Physiotherapy) শব্দটি। এটি একটি স্বতন্ত্র চিকিৎসাব্যবস্থা, যেখানে শারীরিক ব্যায়ামের মাধ্যমে বাস্থ্যসেবা প্রদান করা হয়। এ পদ্ধতির চিকিৎসকরা ফিজিওথেরাপিস্ট নামে পরিচিত।

প্রীতি / প্রীতি

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল