ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

শিশু ধর্ষণের প্রতিবাদে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ৭-৩-২০২৫ বিকাল ৬:১

মাগুরায় শিশু ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের(জবি)শিক্ষার্থীরা। 

শুক্রবার (৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের ভার্স্কয চত্বরে শুরু করে কলা ভবন প্রদক্ষিন করে রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিলটি। 

এসময় শিক্ষার্থীরা, ফাঁসি ফাঁসি চাই ধর্ষণকারীর ফাঁসি চাই বিচার বিচার চাই ধর্ষণকারীর বিচার চাই, করতে হবে করতে হবে ধর্ষণকরীর বিচার করতে হবে 
ধর্ষণকারীর মৃত্যুদন্ড প্রকাশ্যে দিতে হবে,  ধর্ষণকারীর ঠিকানা এই বাংলায় হবেনা এসব স্লোগান দেন। 

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, গত একমাসে অনেকগুলো ধর্ষনের ঘটনা দেখতে পেয়েছি। এসকল ঘটনার কোনো কার্যকরী ব্যবস্থা অন্তর্বর্তীকালীন সরকার নিতে পারেনি। এখন মানুষ রাতে বের হতে ভয় পায়। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই এর প্রতিকার করতে হবে। এই সরকার ১৬ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসেছেন। আপনারা ভয়হীনভাবে কাজ করে যান। এসকল ঘটনার বিচার নিশ্চিত করেন।

ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহীন মিয়া বলেন, গতকাল মাগুরায় তৃতীয় শ্রেনীর এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আমরা এর জন্য লজ্জিত। অনেকে বলে নারী খোলামেলা পোশাক পরে দেখে ধর্ষনের শিকার হয়। তবে গতকাল যে ঘটনা ঘটলো সে জন্য মেয়েটির কি দোষ ছিল? আমরা সরকারকে বলবো এসকল ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। নাহলে এমন ঘটনা অনবরত ঘটতে থাকবে। 

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোজিবুর রহমান বলেন, আমরা যখন ৮ বছরের একটি শিশুকে ধর্ষণ হওয়ার পর প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানাই তখন কেউ কেউ বলে এতে মানবাধিকার লঙ্ঘন হবে। আমরা বলতে চাই আমরা আমেরিকার তৈরি করা মানবাধিকার মানি না। বর্তমানে যদি আমরা ধর্ষনের প্রতিরোধ করতে চাই তাহলে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। অনেকে ধর্ষনের পর একজন নারীর পোশাক নিয়ে প্রশ্ন তোলা হয়। আমরা এ ধরনের প্রশ্ন তোলা থেকে বিরত থাকার আহ্বান জানাই।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি