ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ধর্ষণের সর্বোচ্চ বিচার দাবিতে মধ্যরাতে মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের


শহীদুল্লাহ মনসুর, জাবি photo শহীদুল্লাহ মনসুর, জাবি
প্রকাশিত: ৯-৩-২০২৫ দুপুর ৩:১

মাগুরায় শিশু ধর্ষণসহ দেশের বিভিন্ন জায়গায় ঘটে যাওয়া ধর্ষণ ঘটনার দ্রুত সর্বোচ্চ বিচার নিশ্চিতের দাবিতে মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। এসময় তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ বিচার দাবি করেন ।

রবিবার (৯ মার্চ) রাত পৌনে দুইটায় বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার হল চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। তাঁরা সেখান থেকে মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে ছাত্রীদের সামনে দিয়ে রাত আড়াই টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে যান। সেখানে তাঁরা প্রায় আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। 

বিক্ষোভে অংশ নেওয়া রসায়ন বিভাগের শিক্ষার্থী শামসুজ্জামান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় যে স্বপ্ন নিয়ে জনগণ রক্ত দিয়েছিল, সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। অন্তবর্তীকালীন সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পারেনি । ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা একের পর এক ঘটেই চলেছে, যা সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার বড় উদাহরণ।
তিনি আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না হলে আমরা ফের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করব এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি তুলব।

নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাজমুল ইসলাম বলেন, ‘সারাদেশে ধর্ষণ বেড়েই চলেছে। গত পরশু মাগুরাতে আট বছরের শিশু পর্যন্ত ধর্ষকের হাত থেকে রক্ষা পায়নি। শনিবার গাজীপুরে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করে সে দৃশ্য নিজের স্মার্টফোনে ধারণ করেন এক তরুণ। এসব ঘটনার দৃশ্যমান বিচার না হওয়ার কারণে ক্রমান্বয়ে ধর্ষণের মত অপরাধ বেড়ে চলেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি এই অবনতির দায় অন্তবর্তীকালীন সরকারকে নিতে হবে। অবিলম্বে ধর্ষকদের সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। তা না হলে আপামর ছাত্র-জনতা আমাদের মা-বোনদের নিরাপত্তার জন্য ফের আন্দোলন গড়ে তুলবে। 

এমএসএম / এমএসএম

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি

কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য

১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?

গোপালগঞ্জে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, প্রধান অতিথি গোবিপ্রবি উপাচার্য