ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুবি প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে জবি প্রেসক্লাব


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১২:৫২
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাব। বুধবার (৮ সেপ্টেম্বর) নবগঠিত কমিটিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইমরান খান স্বাক্ষরিত এক অভিনন্দন বার্তায় অভিনন্দন জানিয়েছেন সভাপতি জাহিদুল ইসলাম সাদেক ও সাধারণ সম্পাদক জগেশ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ।
 
অভিনন্দন বার্তায় জবি প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম সাদেক নতুন কমিটিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থরক্ষায় কাজ করে যাওয়ার আহ্বান জানান। এছাড়াও জবি প্রেসক্লাবের সাথে পারস্পারিক সম্পর্ক সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
 
জবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জগেশ রায় নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, আগামীর দিনগুলােতে আমাদের পারস্পরিক সহযােগিতার মাধ্যমে এগিয়ে যাবে ক্যাম্পাস সাংবাদিকতা।
 
এর আগে গত ৬ সেপ্টেম্বর (সোমবার) সাজ্জাদ বাসারকে সভাপতি ও সাফায়িত সিফাতকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি তানভীর আহমেদ রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক রিদওয়ান ইসলাম, অর্থ সম্পাদক মাহমুদুল হাসান, দপ্তর সম্পাদক ইকবাল হাসান, তথ্য ও পাঠাগার সম্পাদক রাকিবুল হাসান। এছাড়া কার্যকরী সদস্যের দুটি পদে কাতিব হাসান মুরাদ ও সুবর্ণা মােস্তফা মনােনীত হয়েছেন।

এমএসএম / জামান

ইসলামী ছাত্র আন্দোলন কুবি শাখার সভাপতি ইফতি সাধারণ সম্পাদক শাওন

জুলাই আন্দোলনে শহীদ কাইয়ুমের পরিবারকে আমন্ত্রণ জানাতে সাভারে কুবি প্রশাসন

সরকারি বাঙলা কলেজে টাঙ্গাইল জেলা ছাত্রকল্যাণের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবিতে উপাচার্যের কাছে কুবি ছাত্রশিবিরের স্মারকলিপি

প্রবাসী কর্মীদের পুনর্বাসনে যৌথ উদ্যোগের আহ্বান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীর

জুলাই অভ্যুত্থান ও ভারতীয় আধিপত্যবিরোধী লড়াইয়ের স্মরণে শেকৃবিতে যুক্ত হলো ‘হাদি চত্বর’

জবির অস্থায়ী হলের ২০ কোটি টাকা, ১০ তলা ভবন প্রকল্প

দুই দশকে নজরুল বিশ্ববিদ্যালয়: শিক্ষা-গবেষণায় অগ্রযাত্রা

রমনা রেজিমেন্ট বিএনসিসির ১৪ দিনব্যাপী ব্যান্ড প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

নোবিপ্রবিতে জুলাইয়ের তিন মুখ, আজ তিন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে

‎নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘পুলিশ-ডিবি’ পরিচয়ে প্রতারণা: টার্গেট অভিভাবক

‎জাককানইবি-বাকৃবি রোভার স্কাউটের প্রথম ‘ফ্রেন্ডশিপ ক্যাম্প’

পবিপ্রবিতে ইএসডিএম ক্লাবের উদ্যোগে ডেটা সায়েন্সভিত্তিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মশালা