ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৪২তম বিসিএসের চূড়ান্ত ফল আসতে পারে আগামী সপ্তাহে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১:৪৬

চিকিৎসক নিয়োগে ৪২তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফলাফল তৈরির কাজ শেষ হয়েছে। আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে বলে সরকারি কর্ম কমিশন (পিএসসি) থেকে জানা গেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নুর আহমদ বলেন, ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। চলতি সপ্তাহে অথবা আগামী সপ্তাহের শুরুতে এ ফলাফল প্রকাশ করা হতে পারে। 

তবে পিএসসি সূত্রে জানা গেছে, ৪২তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করতে পিএসসি কমিশনের অনুমোদন প্রয়োজন রয়েছে। এজন্য কমিশনের সভা ডাকা হবে। আগামী সপ্তাহের রোববার এ সভা অনুষ্ঠিত হতে পারে। কমিশনের সভার অনুমোদন দেয়া হলে সভা শেষে এ ফলাফল প্রকাশ করা হবে।

এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রথমে ৪২তম বিসিএস থেকে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরো দুই হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়। সরকারের ইচ্ছা দ্রুততম সময়েই এ চিকিৎসকদের নিয়োগ প্রক্রিয়া শেষ করে তাদের পদায়ন করা। এ বিষয়ে সরকারের বিভিন্ন দফতর কাজ করে যাচ্ছে।

করোনার প্রেক্ষাপটে দুই হাজার চিকিৎসককে সরকারি চাকরিতে নিয়োগ দিতে গত বছর ৪২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি দেয়া হয়। গত ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রিলিমিনারি পরীক্ষায় (লিখিত) ৩১ হাজার চিকিৎসক অংশ নেন। পরীক্ষার এক মাস পর ২৯ মার্চ এই বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে উত্তীর্ণ হন ৬ হাজার ২২ জন।

জামান / জামান

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল