শাহবাগীদের বিচার না হলে লড়াই চলবেঃ জাবি শিক্ষার্থীরা
মব সন্ত্রাসের প্রতিবাদ ও শাহবাগের জুডিশিয়াল কিলিংয়ের বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার (১২ মার্চ) দিবাগত রাত ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার বটতলায় ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন, যার মধ্যে ছিল— "শাহবাগের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও", "শাহবাগীদের বিচার না হলে লড়াই চলবে", "শাপলা হত্যার বিচার চাই, করতে হবে করতে হবে", "সন্ত্রাস করে একদল, শাহবাগী মবের দল", "ল তে লাকী, তুই হাসিনা, তুই হাসিনা", "শাহবাগীদের ঠিকানা, এই বাংলায় হবে না” শাহবাগ সন্ত্রাস করে",ইন্টেরিম কি করে'", "শাহবাগের বিরুদ্ধে আগুন জ্বালো একসাথে", ইত্যাদি।
সমাবেশে বক্তারা শাহবাগের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী আলি জাকি শাহরিয়ার বলেন, "আমরা জানি কিভাবে শাহবাগ ফ্যাসিস্টদের দোসর হিসেবে কাজ করেছে। আমরা দেখেছি তারা কিভাবে বিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা অবাক হই, ২০২৪ সালের পরও কিভাবে লাকী আক্তার অবাধ বিচরণ করছে। আমরা সাধারণ শিক্ষার্থীসহ আপামর জনতা এই শাহবাগীদের বিচার চাই। যতদিন না শাহবাগীদের মূল উৎপাটন হচ্ছে, ততদিন আমাদের লড়াই চলবে।"
নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী শোয়াইব হোসেন বলেন, "২০১৩ সালের শাহবাগকে ২০২৫ সালে এসে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেবো না। বাংলাদেশের বুকে আরেকটি জুডিশিয়াল কিলিং হতে দেবো না। আরেকটি শাহবাগ করতে হলে আমাদের লাশের ওপর দিয়ে করতে হবে। কারা জুডিশিয়াল কিলিংয়ের পথ তৈরি করেছিল, আমরা ভুলি নাই। সরকারকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই— দ্রুত তাদের বিচারের আওতায় আনতে হবে।"
গণিত বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী সাফায়েত মীর বলেন, "শাহবাগের উত্থান ইসলামবিদ্বেষ ও ভারতীয় ষড়যন্ত্রের মাধ্যমে হয়েছে। আমাদের ভাইদের রক্তে রঞ্জিত এই শাহবাগ এখনো টিকে আছে। জুলাই আন্দোলনের পর আমরা ভেবেছিলাম তারা শুধরাবে, কিন্তু তারা শুধরায়নি। তাই আমরা রাজপথেই তাদের মোকাবিলা করবো। ২০২৪ সালের জাহাঙ্গীরনগরের আন্দোলনকে বানচাল করার চেষ্টা হয়েছিল, এবারও কিছু সুশীল শাহবাগে গিয়ে গলা ফাটাচ্ছে। কিন্তু আমরা এখনো আছি, রাজপথেই থাকবো। শাহবাগের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।"
সরকার ও রাজনীতি বিভাগের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান বলেন, "২০১৩ সালে লাকী আক্তারদের হাত ধরে খুনি স্বৈরাচারী হাসিনার ফ্যাসিবাদের উত্থান ঘটেছিল। গণজাগরণ মঞ্চের সংগঠক লাকী আজ আবারও বক্তব্য দিচ্ছে, রাজপথে স্লোগান দিয়ে বেড়াচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই— এই বাংলায় আর কখনো শাহবাগ কায়েম হতে দেবো না। প্রয়োজন হলে জীবন দেবো, কিন্তু আরেকটি শাপলার ঘটনা ঘটতে দেবো না। আমরা অতি দ্রুত ফ্যাসিবাদের দোসর লাকী আক্তারকে গ্রেপ্তারের দাবি জানাই।"
এমএসএম / এমএসএম
টানা ১৬ দিনের ছুটি শেষে ৭ জুন খুলছে স্কুল-কলেজ
ন্যাচার ইনডেক্স র্যাঙ্কিংয়ে জায়গা পায়নি পাবিপ্রবি
ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প
ঢাকার বিভিন্ন পশুর হাটে চিকিৎসা সেবা দিচ্ছেন গবির ১৮ ভেটেরিনারি শিক্ষার্থী
ঈদ ও গ্রীষ্মকালীন উপলক্ষে ১৬ দিনের ছুটিতে যাচ্ছে পাবিপ্রবি
পোষা প্রাণী পালনে কেন আগ্রহী হচ্ছে নতুন প্রজন্ম?
সহকারী অধ্যাপক আমির হোসেন ডিআইইউ'র বর্ষসেরা শিক্ষক নির্বাচিত
পবিপ্রবির উপ-উপাচার্য হেমায়েত জাহানকে ‘অবাঞ্ছিত’ ঘোষনা করে মানববন্ধন
গবির ভেটেরিনারি শিক্ষার্থীদের পপুলার এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম পরিদর্শন
টানা ১৫ দিনের ছুটিতে যাচ্ছে পবিপ্রবি
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ -ইবি ভিসি
গবির অন্তঃক্লাব বিতর্ক প্রতিযোগিতা শেষ, বিজয়ীদের পুরস্কার প্রদান