ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জবিস্থ সিরাজগঞ্জ জেলা কল্যাণের নেতৃত্বে সাম্য ও ইয়াছিন


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ১:৫৮

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) অধ্যয়নরত সিরাজগঞ্জ  জেলার শিক্ষার্থীদের সংগঠন সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ ২০২৫-২০২৬ সেশনের জন্য (আংশিক) কমিটি  ঘোষণা করা হয়েছে। 

এতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী সাদমান আমিন সাম্য এবং সদস্য সচিব হিসেবে নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ইয়াছিন সাইফ। 

বৃহস্পতিবার (৬ মার্চ) উপদেষ্টামণ্ডলীদের স্বাক্ষরে এ নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে  মাশফিকুর রাইন, তারিফুল ইসলাম তারেক, মোঃ শামীম রেজা, সানজিদুর রহমান, মেজবাহ আহমেদ মারুফ নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ ইউসুফ আলী, খাদিজা খাতুন, কে. এম. আব্দুল মুমিন খান,মোছাঃ রজনী খাতুন। 

এছাড়াও, সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য ৫ সদস্য বিশিষ্ট শিক্ষক উপদেষ্টা এবং ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা মন্ডলীর অনুমোদন দেওয়া হয়েছে। যেখানে প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন মোঃ আব্দুল আলীম অর্থনীতি বিভাগ সেশন ২০০১-২০০২।

সংগঠনের নবনির্বাচিত আহ্বায়ক মোঃ সাদমান আমিন সাম্য জানান, "সিরাজগঞ্জের শিক্ষার্থীদের কল্যাণে কাজ করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা সমাধান এবং উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনায় আমরা একসঙ্গে কাজ করবো যা হবে অতীতের থেকেও অনেক ভিন্ন মুখী এবং সংস্কার পন্থী।

সংগঠনের সদস্য সচিব ইয়াছিন সাইফ বলেন, "বিগত ১৫ বছরে জেলা কল্যাণকে ব্যবহার করে ব্যক্তি স্বার্থ উদ্ধার করার যে অপসংস্কৃতি চলমান ছিল সেই চলমান ধারার যৌক্তিক সংস্কার করা হবে এবং জেলার  সাধারণ শিক্ষার্থীদের প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সবার সহযোগিতার মাধ্যমে  আমরা সিরাজগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ  পরিচালনা করব। সেই সাথে সিরাজগঞ্জের সকল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সোহার্দ্যমূলক আচরণ নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।

উল্লেখ্য , এই পরিষদ দীর্ঘদিন ধরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীদের জন্য নানামুখী সহায়তা ও উন্নয়নমুলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি