ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

জবিতে মাহে রমজানের শিক্ষা বিষয়ক সেমিনার


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৩-৩-২০২৫ দুপুর ৪:২৯

পবিত্র মাহে রমজান উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাহে রমজানের শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহষ্পতিবার সকালে উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করে ইন্টারডিসিপ্লিনারি রিসার্চ ডেভেলপমেন্ট কনসোর্টিয়াম (আইআরডিসি)।

সেমিনারে বক্তারা বলেন, একজন ব্যাক্তির কমপক্ষে তিনবার অর্থসহ কুরআন পড়া উচিত। দ্বিতীয় পড়লে আরো বেশি অর্থ বোঝা যাবে, তৃতীয়বার আরো বেশি বোঝা যাবে। কুরআন জ্ঞানের সাগর। কুরআনের আলোকে জীবন গড়ে তুলতে হবে। 

বক্তারা আরো বলেন, রমজানকে প্রোডাক্টিভভাবে কাজে লাগাতে আমরা বেশি বেশি দান করতে পারি। আত্মশুদ্ধির একটি বিশেষ প্রশিক্ষণের মাস রমজান। আত্মা তখনই প্রশান্ত হবে যখন আমরা ভালো কাজ করব আর মন্দ কাজ থেকে বিরত থাকব।

সেমিনারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, কুরআনের ভেতরে যেতে হবে। হেদায়েত আনতে হবে। আমাদের সব প্রশ্নের জবাব কুরআনেই আছে। সব নবীই একই মেসেজ নিয়ে আসছেন যে আল্লাহ এক। হযরত মোহাম্মদ (স.) এর মাধ্যমে দ্বীন পরিপূর্ণ হয়েছে। আল্লাহর আদেশ নিষেধ মেনে চললে আমরা একটা সুন্দর পৃথিবী গড়তে পারি।

সেমিনারে আইআরডিসির সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড মো রেজাউল করিম। তিনি বলেন, ইসলাম ধর্মে খারাপ কাজকে নিষিদ্ধ করা হয়েছে। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। তবে এই তাকওয়া বাকি মাস গুলোতেও ধরে রাখতে হবে।

অনুষ্ঠানে আইআরডিসির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন। এ ছাড়া প্যানেল আলোচক হিসেবে ছিলেন, ঢাইর আরবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. যুবাঈর মুহাম্মদ এহসানুল হক, জবির ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত