ঢাকা মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে কুবির ৭ নির্দেশনা


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ২:২১

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‍আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে স্নাতকোত্তর ও স্নাতক শেষ বর্ষের পরীক্ষা। স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে নেয়া হয়েছে বেশকিছু পদক্ষেপ। বুধবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এসব পদক্ষেপের ব্যাপারে জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে দেয়া নির্দেশগুলো হলো- আগামী ৯ সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশাধিকার নিষিদ্ধ থাকবে, ক্যাম্পাসে সকলকে বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধান করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে যথাযথ সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, প্রত্যেক ভবনে প্রবেশের পূর্বে সাবান পানি দিয়ে হাত ধুয়ে প্রবেশ করতে হবে, পরীক্ষা শুরুর আগে পরীক্ষার হলরুম যথাযথভাবে স্যানিটাইজ করতে হবে, পরীক্ষার হলে সংরক্ষিত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে শিক্ষার্থীরা হ্যান্ড স্যানিটাইজ করবে, পরীক্ষা শেষ হওয়ার পর শিক্ষার্থীরা যত দ্রুত সম্ভব ক্যাম্পাস ত্যাগ করবে। ক্যাম্পাসে অযথা আড্ডা ও গণজমায়েত করা যাবে না।

প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও আবারো করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সর্বশেষ ২৯ আগস্ট কেন্দ্রীয় পরীক্ষা কমিটির মিটিংয়ে আগামীকাল (৯ সেপ্টেম্বর) থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমএসএম / জামান

ডিআইইউতে ইউনিসেফের ‘পাসপোর্ট টু আর্নিং’ প্রকল্পের দিনব্যাপী ক্যারিয়ার সচেতনতা ক্যাম্পেইন

বাকৃবির ডিজিটাল সেবায় যুক্ত হলো তিন নতুন প্ল্যাটফর্ম

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

কুবির বিজয়-২৪ হলের আবাসিক শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময়

‎নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির এক যুগে পদার্পণ

ডিআইইউ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হলেন রাকিবুল ইসলাম

এসএসসি-সমমান পরীক্ষায় জিপিএ-৫ এ বড় ধস, কমলো ২২ হাজার ৩৫৬

চট্টগ্রাম বোর্ডে ৫ বছরের মধ্যে সর্বনিম্ন পাসের হার

মন খুলে গান গাওয়া যায়, নাম্বার দেওয়া যায় না : শিক্ষামন্ত্রী

এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

গণ বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত