তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে কুবিতে
কোভিড-১৯ প্রেক্ষাপটে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা শুরু হতে যাচ্ছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হবে। বুধবার (৮ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল করীম চৌধুরী।
তিনি জানান, আমরা ২৮টি সেমিস্টারের রুটিন প্রকাশ করেছি, স্নাতকের ১৩টি আর স্নাতকোত্তরের ১৫টি। কাল ১১টি ডিপার্টমেন্টের পরীক্ষা হবে, যার মধ্যে স্নাতকের ৫টি এবং স্নাতকোত্তরের ৬টি। পরীক্ষার আনুষঙ্গিক বিষয়ে আমাদের সার্বিক প্রস্তুতি আছে।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে কুবি প্রশাসন।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা