ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

জবিস্থ চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণের নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১৬-৩-২০২৫ রাত ৯:৭

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে এবং ইফতার পূর্ববর্তী মূহুর্তে গরীব অসহায়দের মধ্যে ইফতার বিবরণ করা হয়। আজ (১৬ মার্চ)  বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের হল রুমে এই আয়োজনটি অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা শিক্ষার্থীরা এই মাহফিলে অংশগ্রহণ করেন, এবং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিরা।

‎চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নিশাত নিগার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় সদস্য ও জিয়া পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক মিলিমা ইসলাম বিশ্বাস মিলি ,জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মোল্লা ফারুক এহসান, পুসাকের সভাপতি সুমন,জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সুমন সরদার সহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা, এবং নবীন শিক্ষার্থীরা।

‎‎অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের সাদরে অভ্যর্থনা জানানো হয়, তাদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং সকলে একসাথে ইফতার করেন। সভাপতি নিশাত নিগার অনুষ্ঠানের শেষে বলেন, “এ ধরনের আয়োজন করে আমরা অত্যন্ত আনন্দিত।  আমাদের সংগঠনের লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য দৃঢ় করা। আমি আশাবাদী, এই ধরনের আরও আয়োজনের মাধ্যমে আমরা একে অপরের সঙ্গে আরও বেশি সম্পর্ক স্থাপন করতে পারব।”

‎সংগঠনের সাধারণ সম্পাদক সজীব হাসান অনুষ্ঠানের সঞ্চালনায় বলেন, “আলহামদুলিল্লাহ, চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নবীন বরণ, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের সংগঠনটি শিক্ষাসফর, ভর্তি পরীক্ষায় হেল্প ডেস্ক, নবীন বরণসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য দৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ চালিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করছি এবং চুয়াডাঙ্গার প্রত্যেক সদস্যকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

‎এটি চুয়াডাঙ্গা জেলা ছাত্রকল্যাণ পরিষদের একটি অত্যন্ত সফল ও স্মরণীয় আয়োজন হিসেবে পরিচিত হয়ে থাকবে, যেখানে ছাত্র-শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবী ব্যক্তির মধ্যে এক দুর্দান্ত সম্পর্ক গড়ে তোলা হয়েছে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি