ঢাকা রবিবার, ২৬ জুলাই, ২০২৬

আওয়ামী লীগকে নিষিদ্ধকরণের দাবিতে জবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২১-৩-২০২৫ বিকাল ৫:৫৩

আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।
 আজ শুক্রবার (২১ মার্চ) জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে শুরু হয়ে ক্যাম্পাস ঘুরে বের হয়ে সদরঘাট ভিক্টোরিয়া পার্ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামবে অবস্থা নেন। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা। তারা আওয়ামী লীগের নিষিদ্ধকরণের দাবিতে বক্তব্য পেশ করেন।
এসময় শিক্ষার্থীরা "আওয়ামী লীগের রাজনীতি, বন্ধ করো করতে হবে" ; "ছাত্রলীগ বাংলাদেশ, একসাথে চলে না" ; "এ্যাকশন টু এ্যাকশন, ডাইরেক্ট এ্যাকশন" ; "গড়িমশি বন্ধ করো, আওয়ামী লীগ নিষিদ্ধ করো" ;  "চব্বিশের হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার" বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রায়হান রাব্বি বলেন, কথা ছিলো আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে। কিন্তু এখন বলা হচ্ছে হবেনা। কেন করা হবেনা। আমরা বিপ্লবীরা কি মরে গেছি? জুলাই বিপ্লবে যারা আমাদের ভাইদের পাখির মতো হত্যা করেছে তাদেরকে আমরা বেচে থাকতে এই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবোনা। আমরা এখানে জড়ো হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যতদিন না আওয়ামী লীগ নিষিদ্ধ হয়, আমরা আন্দোলন চালিয়ে যাবো।

শাখা ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক রিয়াজুল বলেন,  হাজার মায়ের বুক খালি হওয়ার মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশে বসবাস করছি। শত সহস্র ভাইয়ের রক্তে যাদের হাত রঞ্জিত, তাদের আমরা বাংলাদেশের রাজনীতি করতে দিতে চাই না। ঘুম খুন সন্ত্রাসের রাজনীতি আমরা ফিরে আসতে দিতে চাই না। ইন্টিরিম সরকারকে হুশিয়ার করে বলে দিতে চাই আপনারা ভুলে যাবেননা, আপনার ওই ক্ষমতার চেয়ার আমার ভাইয়ের রক্তের উপর বসে আছে । রক্তের সাথে বেইমানি করবেননা। 

তিনি আরও বলেন, আওয়ামী লীগ আমাদের শত্রু, দেশের শত্রু। সুতরাং যারা আওয়ামী লীগের গোলামী করতে চাইবে তারাও আমাদের শত্রু হিসেবে গণ্য হবে।

এমএসএম / এমএসএম

বাকৃবি-জাককানইবির ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে পিআইবির প্রশিক্ষণ

‎বাকৃবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের পিআইবির প্রশিক্ষণের উদ্বোধনী

নজরুল বিশ্ববিদ্যালয়ে আনসার সদস্যের বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্থার অভিযোগ

নামফলকহীন জরাজীর্ণ ফটকেই চলছে কুবির বিজয়-২৪ হল

বাংলাদেশে প্রথম দেশীয় ট্রাইকোডার্মা ভিত্তিক জৈব ছত্রাকনাশক উদ্ভাবন

পবিপ্রবিতে আইকিউএসি'র উদ্যোগে মাদকবিরোধী সেমিনার অনুষ্ঠিত

ডিআইইউ পলিটিক্যাল সায়েন্স ফুটবল লীগে পক্ষপাতিত্বের অভিযোগ, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

পবিপ্রবি ও ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস নেগেরি পাডাংয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

‎দুই বছরেও আলোর মুখ দেখেনি নজরুল বিশ্ববিদ্যালয়ের ‘জুলাই-২৪ স্কয়ার'

কুবি উচ্চ শিক্ষা সেলের নতুন তত্ত্বাবধায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বিভাগীয় চুড়ান্ত ফলাফলে এগিয়ে ছাত্রীরা

পাবিপ্রবিতে র‍্যাগিংয়ের অভিযোগ, গুরুতর অবস্থায় শিক্ষার্থী মেডিকেলে প্রেরণ

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি