মেট্রোরেলের এমআরটি লাইন-৫ নবীনগর পর্যন্ত বর্ধিতকরণ ও জাবিতে স্টেশন স্থাপনের দাবি শিবিরের
মেট্রোরেলের এমআরটি লাইন-৫ (সাউদার্ন রুট) নবীনগর পর্যন্ত বর্ধিত করা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। রবিবার (২৩ মার্চ) এ দাবিতে সংগঠনটি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালকের কাছে একটি লিখিত আবেদন জমা দিয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়, সাভার ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকার দূরত্ব কম হলেও যানজট ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে শিক্ষার্থী ও কর্মজীবীরা নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এতে তাদের শিক্ষা ও কর্মজীবনে নেতিবাচক প্রভাব পড়ছে। সাভার অঞ্চলের কয়েক লক্ষ মানুষের যাতায়াত সুবিধার কথা বিবেচনায় নিয়ে হেমায়েতপুরের পরিবর্তে নবীনগর পর্যন্ত মেট্রোরেল প্রকল্প বর্ধিত করা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা হলে ব্যাপক সংখ্যক মানুষ উপকৃত হবে।
ছাত্রশিবিরের জাবি শাখার সভাপতি মহিবুর রহমান মুহিব বলেন, "জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে সাভার ও আশপাশের অঞ্চলের যোগাযোগ সমস্যার সমাধানের জন্য আন্দোলন করে আসছে। আমরা চাই, মেট্রোরেলের সাউদার্ন রুট-৫ নবীনগর পর্যন্ত সম্প্রসারিত হোক এবং বিশ্ববিদ্যালয়ে একটি স্টেশন স্থাপন করা হোক। এতে শুধু শিক্ষার্থী নয়, আশপাশের হাজার হাজার মানুষ উপকৃত হবে।"
প্রসঙ্গত, হেমায়েতপুর থেকে ভাটারা পর্যন্ত ২০ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেল প্রকল্পের কাজ ২০২৮ সালের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। শিক্ষার্থী ও স্থানীয়দের দাবি, এই সময়ের মধ্যেই নবীনগর পর্যন্ত সম্প্রসারণ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্টেশন স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করা হোক।
এমএসএম / এমএসএম
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
নজরুল বিশ্ববিদ্যালয়ের ৮৩৪ নম্বর রুম থেকে জার্মানির বায়ার্নে দুই বন্ধু
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিদেশে উচ্চশিক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত, ২৩ শিক্ষার্থী পেলেন বৃত্তি
কুবিতে শিক্ষাছুটি শেষে যোগ না দেওয়ায় ৬ শিক্ষকের পদ শূন্য
১৫ দিনের সংস্কারে কি বদলাবে গবি ক্যান্টিন?