ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

স্বাধীনতা দিবসে স্মৃতিসৌধে জবি উপাচার্যের শ্রদ্ধা


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ২৬-৩-২০২৫ বিকাল ৬:৭

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। 

বুধবার (২৬ মার্চ) সকালে জাতীয় স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন তিনি।

এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক প্রতিনিধি, বিভাগীয় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্যের পুষ্পস্তবক অর্পণের পরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাদা দল, সাংবাদিক সমিতি এবং সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে পৃথকভাবে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় সকল অংশগ্রহণকারী মহান স্বাধীনতা সংগ্রামে আত্মোৎসর্গকারী বীর শহিদদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।

এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড রেজাউল করিম বলেন,  ১৯৭১ সালে আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে স্বাধীনতা অর্জন করেছিলাম কিন্তু গত ৫৪ বছরে আমরা তা অর্জন করতে পারি নি। গত ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনার পতনের পর আমাদের মাঝে একটি সুবর্ণ সুযোগ এসেছে। আমরা যদি এই সুযোগটা কাজে লাগাতে পারি তাহলে আমাদের কাঙ্খিত লক্ষ্য অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক মুক্তি অর্জন করা সম্ভব হবে।

এর আগে দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত

গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ

‎দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা

নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক

চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি

পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য

শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি

গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল

পবিপ্রবিতে বিশ্ব জলাতঙ্ক দিবস-২০২৬ পালিত