নববর্ষ উপলক্ষে জবি অনুষ্ঠিত হবে বৈশাখী মেলা
বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবার আয়জিত হতে যাচ্ছে বৈশাখী মেলা। বৃহষ্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বৈশাখী মেলার আয়োজন করেছে। মেলা সুষ্ঠভাবে পরিচালনার জন্য নির্দিষ্ট সংখ্যক ষ্টল বা দোকান বরাদ্দ দেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের বা বিশ্ববিদ্যালয়ের বাইরের আগ্রহী সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান এই মেলায় ষ্টল বা দোকান বরাদ্দ নেয়ার জন্য আবেদন করতে পারবেন। এতে আরো বলা হয়, যারা আবেদন করতে আগ্রহী তাদের ১০ এপ্রিল তারিখের মধ্যে নিবন্ধন ফর্ম পূরণ করতে হবে। নিবন্ধন ফর্ম ৭ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে পাওয়া যাবে। বিজ্ঞপ্তিতে স্টল বরাদ্দের আবেদন করতে ছাত্র-ছাত্রীদেরকেও উৎসাহিত করা হয়েছে।
উল্লেখ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মাহতাব হোসেন লিমন বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট এই দাবি উত্থাপন করেন। এতে অন্যান্য ছাত্র প্রতিনিধিরা একাত্নতা পোষণ করেন।
এমএসএম / এমএসএম
সাতক্ষীরা জেলা শিক্ষার্থী সংগঠনের নবীনবরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা-২০২৬ অনুষ্ঠিত
গকসুর ক্যান্টিন বিষয়ক সম্পাদকের বিরুদ্ধে ক্যান্টিন মালিকের চাঁদাবাজির অভিযোগ
দাবি আদায় না হলে অনশন, সিন্ডিকেটের দিনেও আন্দোলনে শিক্ষার্থীরা
নাম ও অনুষদ পরিবর্তনের দাবিতে ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগে তালা, অবরুদ্ধ শিক্ষক
চুয়েটে চোখ বেঁধে মিছিল, সাবেক ভিসিকে পুনর্বহালের দাবি
পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু
"কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে ওয়ানস্টপ সার্ভিস চালু করা হবে"—পবিপ্রবি উপাচার্য
শিক্ষককে হেনস্তার অভিযোগে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল
কুবিতে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় দুই তদন্ত কমিটি
গণ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের নবীন বরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
গণ বিশ্ববিদ্যালয়ে বিশ্ব জলাতঙ্ক দিবসে বিনামূল্যে রেবিস টিকাদান কর্মসূচি
জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হলেন শেকৃবির মঞ্জুরুল ইসলাম পাভেল