ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

সয়াবিন তেলের দাম লিটারে ১৮ টাকা বাড়াতে চান ব্যবসায়ীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৩-২০২৫ বিকাল ৫:২৭

বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বাড়াতে চান ভোজ্যতেল ব্যবসায়ীরা। সেটাও আবার ঈদের ছুটিতে ১ এপ্রিল থেকে।ভোজ্যতেলের কর–সুবিধার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরদিন আগামী ১ এপ্রিল থেকে এই দর কার্যকরের দাবি জানিয়েছেন ভোজ্যতেল ব্যবসায়ীরা। ভোজ্যতেল পরিশোধনের কারখানাগুলোর সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) তাদের এই সিদ্ধান্তের কথা বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনকে লিখিত জানিয়েছে।

কমিশনে দেওয়া ওই চিঠিতে বলা হয়েছে, ভোজ্যতেলের (পাম ও সয়াবিন তেল) ওপর আরোপিত মূল্য সংযোজন কর (মূসক) অব্যাহতি এবং আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসকের মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হয়ে যাচ্ছে। ফলে ১ এপ্রিল থেকে ১৫ শতাংশ ভ্যাট দিয়ে তেল বাজারে সরবরাহ করতে হবে।

এ কারণে অ্যাসোসিয়েশনের সদস্যরা পাম ও সয়াবিন তেলের মূল্য সমন্বয় করেছে। যা ১ এপ্রিল থেকে কার্যকর হবে।ব্যবসায়ীদের সিদ্ধান্ত অনুযায়ী, আগের বোতলজাত ১৭৫ টাকা লিটারের তেলের দাম হবে এখন ১৯৩ টাকা। এছাড়া খোলা সয়াবিন ও পাম তেল প্রতি লিটারে ১০ টাকা বাড়বে।

বোতলজাত সয়াবিনের দাম সর্বশেষ গত ৯ ডিসেম্বর বাড়ানো হয়েছিল। তখন লিটারপ্রতি দাম নির্ধারণ করা হয় ১৭৫ টাকা। আগামী ১ এপ্রিল থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ১৯৩ টাকা। সেই হিসাবে লিটারে দাম বাড়ছে ১৮ টাকা। পাঁচ লিটারের বোতলজাত সয়াবিনের দাম নির্ধারণ করা হয়েছে ৯৩৫ টাকা।

একইভাবে খোলা সয়াবিন ও খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে লিটারপ্রতি ১৭০ টাকা। এখন সরকার নির্ধারিত দাম লিটারপ্রতি ১৫৭ টাকা। এ হিসাবে খোলা সয়াবিন ও পাম তেলের দাম বাড়ছে লিটারপ্রতি ১৩ টাকা।

এমএসএম / এমএসএম

আইপিও পর্যালোচনায় সিঙ্গেল উইন্ডো রিভিউ পদ্ধতি চালুর সিদ্ধান্ত

দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম

তিন কোম্পানির লভ্যাংশ ঘোষণা, একটিতে না দেওয়ার সিদ্ধান্ত

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম

বিদেশে চিকিৎসায় পূর্বানুমোদন ছাড়াই ৩০ হাজার ডলার নিতে পারবেন বাংলাদেশিরা

শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার দাবি, ৪ দিন সময় চায় মালিকপক্ষ

চার কোম্পানির লভ্যাংশ ঘোষণা

৭ কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশ, মুনাফা বেড়েছে ৫টির

মজুরি বোর্ডের দ্বিতীয় সভা আজ, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ

১২০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে যমুনা অয়েল

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বেড়েছে ১০.১৬ শতাংশ, বড় হয়েছে অপ্রচলিত বাজার

শেয়ারভিত্তিক অনিয়ন্ত্রিত আবাসন ব্যবসা বন্ধের দাবি রিহ্যাবের

প্রাথমিক শিক্ষায় ৩০০ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন বিশ্বব্যাংকের