ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

আজ শেষ হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১০:৩৩

গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজের টিকাদান শেষ হচ্ছে আজ। প্রথম ডোজের ক্ষেত্রে ছয় দিনে যতসংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছিল, তাদের সবাইকে তিন দিনের মধ্যে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে। সে হিসেবে আজই শেষ হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ।

এদিকে, করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে প্রথম ডোজের চেয়ে বেশি ভিড় হয়েছে। 

গণটিকার দ্বিতীয় দিনে বুধবার সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা কার্যক্রমের আওতায় টিকা গ্রহণকারীদের মোবাইল ফোনে কোনো বার্তা পাঠানো হয়নি। পাড়া-মহল্লায় গভীর রাত পর্যন্ত টিকা গ্রহণের আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। কিন্তু এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিকাদান কেন্দ্র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরীফ আহমেদ জানান, আগের দিন যারা টিকা নিতে পারেননি, তাদেরও টিকা দেওয়া হয়েছে। বাদ পড়া ব্যক্তিরা আজ এলেও টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৫১৪ জন।

প্রীতি / প্রীতি

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল