দীর্ঘদিন পর সশরীরে পরীক্ষা শুরু, আনন্দিত শিক্ষার্থীরা
কোভিড-১৯ প্রেক্ষাপটে বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) থেকে তৃতীয়বারের মতো সশরীরে পরীক্ষা শুরু করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করীম চৌধুরী জানান, আজ ১১টি পরীক্ষা হবে। এরমধ্যে স্নাতকের ৫টি ও স্নাতকোত্তরের ৬ টি পরীক্ষা রয়েছে। এখন রসায়ন বিভাগের একটি সেশনের তিনটি ভাগ হয়েছে। তাই সব মিলিয়ে সকালের শিফটে স্নাতক-স্নাতকোত্তর মিলিয়ে ৬টি পরীক্ষা হচ্ছে। বিকেলে ৫টি হবে।
দীর্ঘদিন পর পরীক্ষা দিতে পেরে খুশি শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তাইয়্যেবুন মিমি এ বিষয়ে বলেন, ১৭ মাস দেরিতে হলেও সশরীরে পরীক্ষায় বসতে পেরেছি। এতেই আনন্দ লাগছে। সবগুলো কোর্সের ক্লাস, মাস্টার্সের গবেষণা প্রস্তাবনাসহ ইনকোর্স পরীক্ষাগুলো ইতোমধ্যে জুম ও গুগল ক্লাসরুমে স্যাররা নিয়ে নিয়েছেন। পরীক্ষা সংশ্লিষ্ট যে কোনো ব্যাপারে বিভাগীয় শিক্ষকগণের সহযোগিতাপূর্ণ আচরণের জন্য আশা রাখছি বিশ্ববিদ্যালয়ের শেষতম পরীক্ষা ভালোয় ভালোয় সম্পন্ন করতে পারব।
প্রসঙ্গত, করোনা মহামারীর কারণে গত বছরের ১৭ মার্চ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পর ২০ ডিসেম্বর ২০২০ এবং ১৩ জুন ২০২১ থেকে দুই ধাপে চূড়ান্ত পরীক্ষা নেয়া শুরু হলেও পুনরায় করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সব পরীক্ষা স্থগিত করে কুবি প্রশাসন।
জামান / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা