ঢাকা শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

যুদ্ধবিরতি ভঙ্গের পর দিনে ১০০ শিশুকে হত্যা-আহত করেছে ইসরায়েল


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৬-৪-২০২৫ সকাল ৯:২২

গত ১৮ মার্চ যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ফের ব্যাপক হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েল। ওইদিন থেকে এখন পর্যন্ত দিনে গড়ে ১০০ শিশুকে হত্যা বা আহত করেছে দখলদার বাহিনী।

শনিবার (৫ এপ্রিল) জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থা ইউএনআরডব্লিউএ-র বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

সংস্থাটির প্রধান ফিলিপ লাজ্জারানি মাইক্রো ব্লগিং সাইট এক্সে এক পোস্টে বলেছেন, “কোনো কিছু শিশুদের হত্যাকে বৈধতা দেয় না। ইসরায়েল অবরুদ্ধ অঞ্চলটিকে শিশুদের জন্য ‘নো ল্যান্ডে’ পরিণত করেছে। ছোট জীবন এমন যুদ্ধে সীমিত হচ্ছে যেটি শিশুরা তৈরি করেনি। এটি আমাদের সাধারণ মানবতার ওপর কলঙ্ক।”

যুদ্ধবিরতি ভঙ্গের পর প্রতিদিন দখলদার ইসরায়েল গাজায় যুদ্ধাপরাধ সংঘটিত করে যাচ্ছে। তারা কোনো দায় ছাড়াই স্কুল, আশ্রয় কেন্দ্র, তাঁবু, অস্থায়ী শরণার্থী ক্যাম্প এবং হাসপাতালে হামলা চালাচ্ছে।

গাজার এমন কোনো জায়গা নেই যেখানে দখলদাররা হামলা চালায়নি। অবরুদ্ধ এ উপত্যকার প্রতিটি অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব হামলা তারা প্রতিদিনই চালাচ্ছে।

আজ শনিবার দখলদাররা গাজায় আরও ২৯ জনকে হত্যা করেছে। এরমাধ্যমে সেখানে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৫০ হাজার ৬০০ অতিক্রম করেছে। অবশ্য জাতিসংঘের ত্রাণবিষয়ক সংস্থা জানিয়েছে, মৃতের সংখ্যা ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। এছাড়া বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৯ লাখ মানুষ। যারা অনিরাপদ ও খোলা জায়গায় বসবাস করেছেন।

দখলদার ইসরায়েল এক মাসেরও বেশি সময় ধরে গাজায় অবরোধ আরোপ করে রেখেছে। ফলে সেখানে কোনো পণ্যই প্রবেশ করছে না। এতে করে গাজার মানুষ দুর্ভিক্ষের কবলে পড়ার শঙ্কায় পড়েছেন।

সূত্র: আলজাজিরা

এমএসএম / এমএসএম

ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র

১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক

মার্কিন প্রতিনিধি দলকে নিয়ে ইসলামাবাদে পৌঁছেছেন ভ্যান্স

মার্চে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৩২ : রোড সেফটি ফাউন্ডেশন

পাকিস্তানের পথে জে ডি ভ্যান্স, ইরানি প্রতিনিধি দল পৌঁছেছে আগেই

ইরানের সঙ্গে আলোচনার আগে ট্রাম্পের কণ্ঠে ‘সতর্ক আশাবাদ’

হরমুজে টোল আদায় নিয়ে ইরানকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ স্থগিত করল ইরান

হরমুজ দিয়ে দিনে ১৫টির বেশি জাহাজ নয়, যুক্তরাষ্ট্রকে শর্ত ইরানের

হরমুজ প্রণালি পার হলো ৯ জাহাজ, আটকা আরও ৮০০

লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলা, ঝুঁকিতে যুক্তরাষ্ট্র‑ইরান যুদ্ধবিরতি

হাত এখনও ট্রিগারেই আছে: ইরানের হুঁশিয়ারি