ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

৩ দিনের মধ্যে সাগরে ফের লঘুচাপের ‍আভাস


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১২:৩৩

মৌসুমি বায়ুর সক্রিয়তা কমে যাওয়ায় দেশে ফের বৃষ্টিপাতের প্রবণতা কমে গেছে। তাই তাপমাত্রা বাড়ছে। একই সঙ্গে আগামী তিন দিনের মধ্যে বঙ্গোপসাগরে ফের একটি মৌসুমি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এর আগে গত ৬ সেপ্টেম্বর উড়িষ্যা উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও কাছাকাছি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়। পরে সেটি ভারতের স্থলভাগে উঠে নিঃশেষ হয়ে যায়।

গত একদিন প্রায় বৃষ্টিহীন থাকার পর বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) বেলা বাড়লে মেঘে ঢেকে যায় ঢাকার আকাশ। বেলা সাড়ে ১১টার দিকে এ রিপোর্ট লেখার সময় হালকা বৃষ্টি হচ্ছিল।

আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আগামী তিনদিনের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়। বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেট ও শ্রীমঙ্গলে, এ দুটি স্থানে ৩৪ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল আবহাওয়া বিভাগ।

বুধবার সকাল ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বৃষ্টির প্রবণতা অনেকটাই কমে গেছে। এ সময় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে শ্রীমঙ্গলে, ৫৭ মিলিমিটার। ঢাকায় সামান্য বৃষ্টি হয়েছে। এছাড়া মাইজদী কোর্টে ১২, যশোরে ১৩, কুমারখালীতে ২২, পটুয়াখালীতে ২২, ভোলায় ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের আর কোথাও বৃষ্টি ১০ মিলিমিটারের উপরে ওঠেনি।

জামান / জামান

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল