ঢাকা বৃহষ্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

যে রেস্তোরাঁয় রোগা হলে মেলে ছাড়!


আন্তর্জাতিক ডেস্ক  photo আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ১১:৬

আপনি কি রেস্তোরাঁয় খাওয়ার খরচে ছাড় পেতে চান? তাহলে আপনাকে রোগা হতে হবে! কথাটা নিছক ঠাট্টা নয় বরং সত্যি ঘটনা। থাইল্যান্ডের একটি রেস্তোরাঁ এমনই এক অদ্ভুত অফার চালু করেছে, যেখানে শরীরের গড়নের ওপর ভিত্তি করেই মিলছে মূল্যছাড়। যত রোগা, তত বেশি ডিসকাউন্ট-এই নিয়মেই চলছে তাদের প্রচার।
থাইল্যান্ডের উত্তরের শহর চিয়াং মাইয়ে অবস্থিত জনপ্রিয় খাবার দোকান ‘চিয়াং মাই ব্রেকফাস্ট ওয়ার্ল্ড’ সম্প্রতি এই ব্যতিক্রমী অফারের ঘোষণা দেয়। খাবারের দামে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে, তবে সেটি নির্ভর করছে গ্রাহকের শারীরিক গড়নের উপর।
এই ছাড় নির্ধারণে রেস্তোরাঁটি চালু করেছে এক অভিনব ‘স্কিনি চ্যালেঞ্জ’। একটি ধাতব কাঠামোর মধ্যে পাঁচটি ভিন্ন মাপের ফাঁক রাখা হয়েছে। সবচেয়ে বড় ফাঁক দিয়ে যদি কেউ অনায়াসে চলে যেতে পারেন, তাহলে মিলবে না কোনো ছাড়। পরেরটি দিয়ে যেতে পারলে ৫ শতাংশ ছাড়, এরপর ১০, ১৫ এবং সবচেয়ে ছোট ফাঁকটি পার হতে পারলেই মিলবে সর্বোচ্চ ২০ শতাংশ মূল্যছাড়।
এই আয়োজন নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অনেকেই হাসিমুখে এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন। 
আনন্দের পাশাপাশি উঠেছে সমালোচনার ঢেউও। অনেকেই অভিযোগ করছেন, এই ধরনের অফার মূলত মোটা মানুষদের হেয় করার একটি উপায়। এটি ‘বডি শেমিং’!

 

 

Aminur / Aminur

জাপানে ভূমিকম্পে ১৩ জনের মরদেহ উদ্ধার

৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, সুনামি সতর্কতা

কী কারণে ইরানে অভিযান স্থগিত রেখেছেন, জানালেন ট্রাম্প

বৃষ্টি ও বর্ষাকালীন দুর্যোগ : পাকিস্তানে এক মাসে ১০৭ জনের মৃত্যু

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব : ইরান

মধ্যপ্রাচ্য থেকে কাস্পিয়ান : এক যুদ্ধের বহু রেশ

ট্রাম্পের ক্ষমার পর দেশে ফিরলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হারনান্দেজ

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

পশ্চিমতীরে ইসরায়েলি সেটেলারদের তাণ্ডব, মসজিদে দিলো আগুন

ভারতে তিন বোন একসঙ্গে বিয়ে করলেন এক যুবককে

ইমামদের গ্রেপ্তার ও কেন ইসরায়েলের ঘনিষ্ঠ হচ্ছে বুরকিনা ফাসো

কঙ্গোতে দাবানলের মতো ছড়াচ্ছে ইবোলা ভাইরাস, মৃত্যু ছাড়াল ১ হাজার ৩০০

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ