ঢাকা শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ফিলিস্তিন ইস্যুতে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান জবি শিক্ষক শিক্ষার্থীদের


তরিকুল ইসলাম, জবি photo তরিকুল ইসলাম, জবি
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ৩:২৯

গাঁজায় ইসরায়েলি গণহত্যা, যুদ্ধ বন্ধে  সমর্থনে যুক্তরাষ্ট্র, সৌদি দূতাবাস ও বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে বেলা এগারোটার দিকে 'মার্চ ফর প্যালেস্টাইন' কর্মসূচি শেষ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. বিলাল হোসাইন এর নেতৃত্বে এ স্মারকলিপি দেন শিক্ষক-শিক্ষার্থীরা।

এ সময় ড. বিলাল হোসেন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতৃবৃন্দ এবং শিক্ষার্থী প্রতিনিধিগণ গাজায় ইসরায়েলী বাহিনী কর্তৃক গণহত্যা বন্ধ করা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ চারটি দাবি দিয়ে আমরা যুক্তরাষ্ট্র এবং সৌদি দূতাবাসে স্মারকলিপি প্রদান করেছি। এছাড়া বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইজরায়েল পুন:প্রতিষ্ঠা সহ সাতটি দাবি সম্বলিত একটি স্মারকলিপি আমরা বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বরাবর জমা দিয়েছি। আশাকরি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রদেয় স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আশাকরি বাংলাদেশ সরকার এবং যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ থেকে প্রদেয়  স্মারকলিপির দাবিগুলো বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্বারকলিপি জমা দিতে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী সদস্য অধ্যাপক ড মোহাম্মদ নুরুল্লাহ্, অধ্যাপক ড. আবু লায়েক, তারেক বিন আতিক, জবি শাখা ছাত্রশিবিরের সভাপতি আসাদুল ইসলাম, শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহম্মেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জবি শাখার আহবায়ক মাসুদ রানা, মুখপাত্র নওশীন নাওয়ার জয়া, ছাত্রঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক তাওহীদ হোসেন,

এমএসএম / এমএসএম

‎থামছেই না নজরুল বিশ্ববিদ্যালয়ের নির্মাণশ্রমিকদের প্রাণহানি

দেশের সকল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল ট্রান্সফরমেশনের ব্যবস্থা করা হবে: ইউজিসি চেয়ারম্যান

শেরপুরে জুলাই শহীদ দিবস পালিত

জুলাই শহীদ দিবস উপলক্ষে কুবিতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

২০ বছরেও নিজস্ব অডিটোরিয়াম পায়নি কুবি

শিক্ষা খাত নিয়ে নতুন ঘোষণা দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে পাবিপ্রবি ছাত্রদলের স্মরণসভা অনুষ্ঠিত

বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান গকসুর

গবির ফার্মেসি বিভাগের ৫১তম ব্যাচের নবীন বরন অনুষ্ঠিত

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, ছয় দফা দাবি নিয়ে সচিবালয়ে ৬ শিক্ষার্থী

গ্রেটার ফরিদপুর স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে সুদীপ্ত ও জয়

দুই বছরেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে হয়নি জুলাই স্মৃতিস্তম্ভ

মেস ভাড়ার নামে প্রতারণা, টার্গেট নোবিপ্রবির নবীন শিক্ষার্থীরা