ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

‘আফগানিস্তানে বৃহত্তর জনগণের সরকার হলে স্বাগত জানানো উচিত’


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৯-২০২১ বিকাল ৬:২১

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তান সার্কের সদস্য এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রয়েছে। সেই হিসেবে আফগানিস্তানের উন্নতি হোক—এটাই চায় বাংলাদেশ। তিনি বলেন, ‘বৃহত্তর জনগণের সরকার হলে তাদের স্বাগত জানানো উচিত।’

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের  তিনি এ কথা জানান। বলেন, ‘আমরা চাই আফগানিস্তানের উন্নতি হোক।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বৃহত্তর জনগণের সরকার হলে আমাদের উচিত হবে তাদের উৎসাহিত করা এবং স্বাগত জানানো।’

সম্প্রতি জেনেভা, লন্ডন ও হেগ সফর প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আফগানিস্তান ইস্যু নিয়ে আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে তাদের ব্যান্ডওয়াগনে আমরা যোগ দেবো কিনা। আমরা বলেছি, আফগানিস্তান ইস্যুতে আমরা এখনও বিষয়টি পর্যবেক্ষণে রেখেছি। সেখানে আমাদের যারা ছিলেন, তারা মোটামুটি বের হয়ে এসেছেন।’

মন্ত্রী আরও বলেন, ‘অনেকে জিজ্ঞেস করেছেন, নতুন তালেবান সরকারকে আমরা স্বীকৃতি দেবো কিনা। আমরা বলেছি, তাদের অবস্থা দেখি, অ্যাটিটিউড দেখি এবং তারপরে আমরা সিদ্ধান্ত নেবো।’

তিনি বলেন, ‘অনেকে জিজ্ঞাসা করেছেন ভারত যেটি করছে বা পাকিস্তান যা করছে, সেটি আমরা করবো কিনা। আমি বলেছি, আমরা আমাদের জাতীয় স্বার্থ অনুসরণ করবো।’

প্রীতি / প্রীতি

ঢাকা-আরিচা মহাসড়কে সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢামেকের জরুরি বিভাগে ভুয়া চিকিৎসক আটক

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

ভুটান যাওয়ার পথে ঢাকায় ফিফা সভাপতি

ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ আদেশ স্থগিত

সাংবাদিকরা জাতির বিবেক ও সমাজের দর্পণ: সড়কমন্ত্রী

উজবেকিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন হুমায়ুন কবির

Photo : AI

২৪ ঘণ্টায় হাম উপসর্গে সাতজনের মৃত্যু

পাট খাতের উন্নয়নে অর্থের চেয়ে উন্নত প্রযুক্তি ও গবেষণা বেশি প্রয়োজন

দুর্নীতির মামলায় কাতারে গ্রেপ্তার সাবেক বিমানবাহিনী প্রধান

সাত খুন, মেজর সিনহা ও আবরার হত্যা মামলার আপিল দ্রুত শুনানির বিশেষ উদ্যোগ

৬৬৬ কোটি টাকার করের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের আপিল