মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি
মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি। শনিবার (১২ এপ্রিল) বিকেল পৌনে ৪টার দিকে মোনাজাত শুরু হয়ে শেষ হয় ৪টার দিকে। মোনাজাত করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। ফিলিস্তিনের পক্ষে কয়েক লাখ লোক এই কর্মসূচিতে অংশ নেয়।
এর আগে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সোহরাওয়ার্দী উদ্যানের এ কর্মসূচির সূচনা হয়। এরপর জনগণকে স্লোগানে উৎসাহ ও বক্তব্য দেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ ও ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এসময় মুফতি রেজাউল করিম আবরারের উপস্থাপনায় বক্তব্য দেন অনেকে।
মোনাজাতের মাধ্যমে শেষ হলো মার্চ ফর গাজা কর্মসূচি
এদিকে মার্চ ফর গাজা কর্মসূচির ঘোষণাপত্র পাঠ করেন দৈনিক আমাদের দেশ সম্পাদক মাহমুদুর রহমান।এর আগে বেলা আড়াইটা থেকে জনতার ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। প্রবেশ করে হাজার হাজার মানুষ।
গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিকেল ৩টায় রাজধানী ঢাকায় শুরু হয় ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি। এতে সাধারণ জনতার পাশাপাশি অংশ নেবেন দেশবরেণ্য আলেম-উলামা ও রাজনৈতিক নেতারা।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
‘জমি দখল নিয়ে সালমানের স্টুডিওতে হামলা-ভাঙচুর, চাঁদা দাবির তথ্য নেই’
দ্বিপাক্ষিক স্বার্থের ওপর ভিত্তি করেই বোয়িং কেনার চুক্তি হয়েছে
২ হাজারের কার্ড দিয়ে জনগণের পকেট থেকে ১০ হাজার টাকা কাটতে চায় সরকার
জমির মালিকানা নিয়ে দু’পক্ষের বিরোধের বলি সালমানের স্টুডিও : দাবি পুলিশের
শাহ আলী থানার ওসিকে প্রত্যাহার
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫০৬, মামলা ৪০
রাড্ডায় নিরাপত্তাকর্মীদের বেঁধে হামলা-ভাঙচুর, মিরপুরে গ্রেপ্তার ৯
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বৈঠক
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান