ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

প্রতিদিন মাউশিতে পাঠাতে হবে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাস্থ্যবিধির তথ্য


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২১ দুপুর ১০:২৫

প্রায় ১৭ মাস পর রোববার (১২ সেপ্টেম্বর) থেকে সারাদেশে খুলছে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানগুলোতে সরকারের দেয়া স্বাস্থ্যবিধির নির্দেশনা পালন নিশ্চিত ও সঠিকভাবে অনুসরণের জন্য এ সংক্রান্ত তথ্য প্রতিদিন পাঠাতে হবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন) অধ্যাপক মো. আমির হোসেন স্বাক্ষরিত এক আদেশে এ কথা বলা হয়।

এতে বলা হয়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান পুনরায় চালুর জন্য একটি গাইডলাইন এবং নির্দেশনাপত্র জারি করা হয়েছে। উক্ত গাইডলাইন ও নির্দেশনাপত্র এবং কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির সুপারিশে শিক্ষাপ্রতিষ্ঠান সুরক্ষিত রাখতে দৈনিক ভিত্তিতে মনিটরিংয়ের লক্ষ্যে একটি মনিটরিং চেকলিস্ট করা হয়। এ চেকলিস্টের তথ্য গুগল ডকসের মাধ্যমে প্রতিদিন বিকেল ৩টার মধ্যে অধিদপ্তরে পাঠাতে হবে।

জামান / জামান

বিশ্বমানের গবেষক তৈরির লক্ষ্য, নিবন্ধন পেল ক্লিনিক্যাল রিসার্চ সোসাইটি

ডিআইইউতে চীনা ভাষা ও সংস্কৃতিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শেকৃবির শিক্ষার্থীদের টিম

বিএল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী ৩০ অক্টোবর

তরুণ কলাম লেখক ফোরাম তিতুমীর কলেজ শাখার নেতৃত্বে আনোয়ার ও বাঁধন

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড