ঢাকা শুক্রবার, ৫ জুন, ২০২৬

ডিবি প্রধানকে সরিয়ে দেওয়া নিয়ে যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-৪-২০২৫ দুপুর ৩:৪৬

ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা কমিটি সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ সংক্রান্ত এক প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা এ কথা বলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) প্রধানের পদ থেকে অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিকের বদলি নিয়ে করা প্রশ্নে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলম ইস্যুর সংশ্লিষ্টতা নেই। এটা রুটিন প্রক্রিয়া। কেউ দায়িত্বে আসবেন, আবার চলেও যাবেন।পুলিশের লোগো পরিবর্তনের বিষয়ে তিনি জানান, পর্যায়ক্রমে পুলিশের পোশাক ও লোগো পরিবর্তন কার্যকর হবে।

উপদেষ্টা বলেন, প্রথমবারের মতো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে চৈত্রসংক্রান্তি ও পয়লা বৈশাখ উদযাপন হয়েছে। সবার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীও ভালোভাবে কাজ করতে পেরেছে। আইন-শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী, সাধারণ মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, রাঘব বোয়াল কাউকে ছাড়া হচ্ছে না। কিন্তু জালে আসতে হবে। জালে আসার পর কাউকে ছাড়া হচ্ছে না।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘জনগণ এই সরকারকে ৫ বছর দেখতে চায়– এমন বক্তব্য আমি দেইনি। সুনামগঞ্জে সাধারণ মানুষই বলেছেন এটা। সেখানে সবাই এটা শুনেছে। নিজে কিছু বলিনি, জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এরপর আমার কিছু বলার থাকে না।’

গত ১০ এপ্রিল সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে প্রচেষ্টা বাড়ানো হয়েছে এবং আরও বাড়বে। রাস্তা থেকে মানুষ বলে যে, আপনারা আরও পাঁচ বছর থাকেন।

এমএসএম / এমএসএম

জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত বিশ্ববাসীর জন্য কঠিন বাস্তবতা

প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার ভাঙারিতে বিক্রি, গ্রেফতার ২

৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী

কমতে পারে ‘লাইফলাইন’ গ্রাহকদের বিদ্যুৎ বিল

প্রধানমন্ত্রীর সঙ্গে ইউএনডিপি প্রতিনিধি দলের সাক্ষাৎ

ঈদুল আজহার ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১ জন

হাজিদের ১৫০ লাগেজ কেটে চুরির অভিযোগ অসত্য : বিমান প্রতিমন্ত্রী

বিএসএফের ১০টি পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি

মায়ের প্রতি অবহেলায় শাস্তি পাবেন সেই যুগ্ম-সচিব

পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

হামে মৃত্যুর মিছিল যেন থামছেই না, দেশে মৃত্যু ছাড়াল ৬০০

রাতের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট