পরীক্ষাকালীনও বন্ধ কেন্দ্রীয় গ্ৰন্থাগার, দুর্ভোগে শিক্ষার্থীরা
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অভ্যন্তরীণ পরীক্ষা কার্যক্রম। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সশরীরে পরীক্ষা নিলেও বন্ধ রয়েছে কেন্দ্রীয় গ্ৰন্থাগার। এতে দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ ডিপার্টমেন্টে পাঠ্যক্রমভুক্ত অধিকাংশ বই বিদেশী লেখকদের। এগুলো দেশীয় বাজারে তেমন সহজলভ্য নয়। তাই পড়াশোনার জন্য শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্ৰন্থাগারের সাহায্য নিতে হয়। অথচ পরীক্ষাকালীন সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লাইব্রেরি খোলার অনুমতি না দেয়ায় বেকায়দায় পড়েছেন শিক্ষার্থীরা। তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি অবিলম্বে লাইব্রেরী খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের মানব সম্পদ ব্যাবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, সশরীরে পরীক্ষা নিতে পারলে লাইব্রেরী কেন খুলে দেয়া যাবে না ? এটি শিক্ষার্থীদের সাথে এক প্রকার তামাশা ছাড়া আর কিছু নয়।
উক্ত বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী জান্নাতি ইসলাম বলেন, প্রতিটি বিষয়ে পরীক্ষা প্রস্তুতির জন্য একাধিক লেখকের বই পড়তে হয়। একজন শিক্ষার্থীর পক্ষে এতগুলো বই কেনা সম্ভব নয়। অথচ পরীক্ষাকালীন সময়ে লাইব্রেরি বন্ধ থাকায় আমাদের দুর্ভোগে পড়তে হচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত অবিলম্বে লাইব্রেরী খুলে দেয়া।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরি খুলে দেয়া সম্ভব কিনা- এমন প্রশ্নের জবাবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. হুমায়ুন কবির বলেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি আমরা বিবেচনা করছি। পরীক্ষাকালীন সময়ে সীমিত আকারে লাইব্রেরি খোলা রাখার ব্যাপারে শীঘ্রই ঘোষণা আসবে।
জামান / জামান
ইসলামি শিক্ষাকে জাতীয় উন্নয়নের মূলধারায় আনতে হবে : শিক্ষামন্ত্রী
১১ জুলাইকে ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে স্বীকৃতি
নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘গবেষণা সপ্তাহ-২০২৬’ এর উদ্বোধন
১৩ দেশের গবেষকদের অংশগ্রহণে পাবিপ্রবিতে আন্তর্জাতিক কনফারেন্স শুরু
মানসম্মত গবেষণা ও থিসিস লেখার মানোন্নয়নে বাকৃবিতে প্রশিক্ষণ কর্মশালা
কেআইবিতে হামলার ঘটনায় শেকৃবিতে বিক্ষোভ সমাবেশ
গণ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা
গণ বিশ্ববিদ্যালয়ে ‘ফিউচার রেডি ফার্মাসিস্ট’ শীর্ষক সেমিনার
গবির মাইক্রোবায়োলজি শিক্ষার্থীদের ল্যাবরেটরি পরিদর্শন
নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কুবি ছাত্রদলের আনন্দ মিছিল
গবিসাস ও ব্লাড কালেক্টরসের সৌজন্য সাক্ষাৎ, সহযোগিতার প্রত্যয়
বিশ্বকাপে ঢাবিতে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা